আন্তর্জাতিক

লাদাখ সীমান্তে গভীর রাতে হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে ভারত

লাদাখ সীমান্তে গভীর রাতে হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে ভারত
লাদাখ সীমান্তে গভীর রাতে হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে ভারত

লাদাখে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই মধ্যেই ধীরে ধীরে সীমান্তে শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনা। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় প্রতিদিন গালওয়ান উপত্যকায় কাশ্মীর থেকে লাদাখে আসছেন ভারতীয় সেনা জওয়ানরা।

একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানিয়েছেন, ‘‌বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই কাশ্মীর থেকে সেনা জওয়ানদের সরিয়ে লাদাখের চিন সীমান্তে নিয়ে আসা হচ্ছে।’‌ বর্তমান পরিস্থিতি বলতে তিনি যে চিন আর ভারতের সাম্প্রতিকতম দ্বন্দ্বের কথা বলছেন, সেটা স্পষ্ট। তিনি জানিয়েছেন, স্পষ্ট করে সংখ্যাটা সরকারি হিসাবে না বললেও সেনা নিজের মতো করে তাঁর রসদ মজুত করার কাজ শুরু করে দিয়েছে। আর এতে কাশ্মীরের শান্তি রক্ষায় কোনও অসুবিধাই হবে না বলে মনে করছেন তিনি। চিনের পিপল্‌স লিবারেশন আর্মির ওপর চাপ তৈরি করতেই ভারতীয় সেনা এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

দারবুক নামে একটি গ্রাম, ভারত চিন সীমান্তের কাছেই। সেই গ্রামের বাসিন্দারা বলছেন, প্রতিদিন রাতে ৮০–৯০ টি ট্রাক এই এলাকা দিয়ে যাচ্ছে। তার মধ্যে সেনা কনভয় রয়েছে, এছাড়া এমনি গাড়ি যার কোনওটাতে রয়েছে সেনা জওয়ানরা, কোনওটাতে রয়েছে অস্ত্র ও অন্য রসদ।

এদিকে লেফটেন্যান্ট জেনারেল এসএল নরসিমা জানিয়েছে, ‘‌এদের মধ্যে কয়েকটি গাড়ি হয়ত যাচ্ছে শীতের রসদ মজুত করার জন্য। সাধারণত, শীতে যে রাস্তা বন্ধ থাকে, গরমে বরফ গলে গেলে সে রাস্তা খুলে যায়, তাই সেখান দিয়ে প্রতিবছর শীতের রসদ আগে থেকে মজুত করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। বছরের এই সময়টাতেই এই কাজ করা হয়। সেটাই হচ্ছে এখন।’‌

এই সপ্তাহেই ভারতীয় সেনা আবারও চিনা বাহিনীর সঙ্গে শান্তি আলোচনার একটি চেষ্টা করেছে। মে মাসের ২২–২৩ তারিখে মেজর জেনারেল স্তরের একটি শান্তি বৈঠক পরিকল্পনা করা হলেও তাতে শেষ পর্যন্ত লাভ হয়নি। ওদিকে খবর পাওয়া যাচ্ছে, চিনা সেনা টাইপ ১৫ ট্যাঙ্ক, জি-২০ হেলিকপ্টার, জিজে ড্রোন সীমান্তে মজুত করে রেখেছে। তাঁরাও একইভাবে ভারতীয় সেনার ওপর চাপ তৈরি করতে সীমান্তে শক্তিবৃদ্ধি করেছে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ