আন্তর্জাতিক

করোনায় রাশিয়ার অ্যাভিফ্যাভি ওষুধে সাফল্য

করোনায় রাশিয়ার অ্যাভিফ্যাভি ওষুধে সাফল্য
করোনায় রাশিয়ার অ্যাভিফ্যাভি ওষুধে সাফল্য

করোনা চিকিৎসায় অ্যাভিফির নামক একটি ওষুধের অনুমোদন দিয়েছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা চিকিৎসায় গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারে এই ওষুধ।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী ১১ জুন থেকে ৬০ হাজার মানুষকে চিকিৎসা দেয়ার মতো পর্যাপ্ত ডোজ রাশিয়ার হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে।

জানা গেছে, অ্যাভিফির ওষুধটি ১৯৯০ সালে জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লি.- তৈরি ফ্যাভিপিরাভির একটি পরিবর্তিত রূপ। ফ্যাভিপিরাভির ওষুধের ব্র্যান্ড নামই 'অ্যাভিগান। জাপান সরকারও অ্যাভিগান ওষুধ দিয়ে করোনা চিকিৎসার ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে। এ বিষয়ে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড(আরডিআইএফ) প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, ওষুধটি যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে এখনো অনুমোদন পায়নি। একটি ক্লিনিক্যাল ট্রায়ালে ৩৩০ জন রোগীর ওপর এই ওষুধ সফলভাবে কাজ করেছে। আমরা বিশ্বাস করি এটি একটি গেম চেঞ্জার ওষুধ। যদি আমাদের রোগীদের এই ওষুধ দিয়ে চিকিৎসা করে সফলতা পাই তাহলে আমরা এটি রফতানির কথা ভাববো।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ও রাশিয়ান ফার্মাসিউটিক্যাল যৌথভাবে এই ওষুধটি তৈরি করছে।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, রাশিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৭৪১ জন। মারা গেছেন ৫ হাজার ৩৭ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ