আন্তর্জাতিক

নিউইয়র্ক সিটি অবমুক্ত ৮ জুন

যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১ লাখ ৮ হাজার

যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১ লাখ ৮ হাজার
যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১ লাখ ৮ হাজার

মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছে একলাখ ৮ হাজার ৫৯ জন। ওয়ার্ল্ডোমিটারের এ তথ্যে আরও জানা গেছে, আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৮১ হাজার ২০৫ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছে ৬ লাখ ৪৫ হাজার ৯৭৪ জন।

গত ১০/১২ ধরেই মোট মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমছে। সে সূত্রে নিউইয়র্ক স্টেটে এদিন রাত ১১টা নাগাদ মারা গেছে ৩০ হাজার ৭৮ জন। সোমবার সারাদিনে মৃত্যু হয়েছে ৬৪ জনের। এদিন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১৫৪ জন। অর্থাৎ সংক্রমণের হারও সন্তোষজনকভাবে কমেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে মারা গেছে ২০ হাজার জনের বেশী। আক্রান্ত এবং মৃত্যুর হার কমতে থাকায় এই সিটির জনজীবন এবং অর্থনৈতিক কর্মকান্ড শুরুর প্রথম ধাপে যাবার কথা ৮ জুন। অর্থাৎ টানা ৭৪ দিনের লকডাউন শেষে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হবার প্রথম ধাপে যাবার প্রত্যাশায় রয়েছেন নগরবাসী। সেদিন কন্সট্রাকশন ফার্ম এবং কল-কারখানা ও রাস্তার পার্শ্ববর্তী দোকানসমূহের তালা খুলবে। তবে সকলকেই সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে কাজ করতে হবে।

এ দুটি বাধ্যতামূলক সকলের জন্যেই। এ অবস্থায় করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার আরো কমলে ১৪ দিন পর দ্বিতীয় ধাপে অফিস, রিয়েল এস্টেট ব্যবসা চালু হবে। অফিসেও মাস্ক ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। হ্যান্ড সেনিটাইজার থাকতে হবে সকলের জন্যে। এরপর আরো ১৪ দিন অতিবাহিত হবার সময় যদি সংক্রমণের হার এবং মৃত্যুর হার আরো কমে তাহলে অবমুক্তির তৃতীয় ধাপে রেস্টুরেন্ট এবং বার খুলে দেয়া হবে। খুলবে দোকান-পাট।

রেস্টুরেন্ট/বার-মিলনায়তনের মোট জায়গার অর্ধেকে আসন ব্যবস্থা সাজাতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। দোকানের কর্মচারিদেরকেও সেটি মানতে হবে এবং মাস্ক পরতে হবে। দোকানের ক্রেতা সাধারণকেও মাস্ক ব্যবহার করতে হবে। তৃতীয় ধাপের ১৪ দিন যদি ঠিকমত অতিবাহিত হয় তাহলেই চতুর্থ ধাপে উঠবে নিউইয়র্ক সিটি। অর্থাৎ সে সময় বিনোদন কেন্দ্রসমূহ খুলে দেয়া হবে। এভাবেই স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবে নিউইয়র্ক সিটিসহ সারা আমেরিকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ