আন্তর্জাতিক

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল
ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল

ব্রাজিলে মহামারি নভেল করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা গতকাল মঙ্গলবার ৩০ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে করোনাজনিত কোভিড-১৯ রোগে দক্ষিণ আমেরিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় এক হাজার ২৬২ জন প্রাণ হারিয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে আরো ২৮ হাজার ৯৩৬ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এ নিয়ে ব্রাজিলে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট পাঁচ লাখ ৫৫ হাজার ৩৮৩ জনে দাঁড়াল। কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যার দিক থেকে ব্রাজিল ইতোমধ্যে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এদিক থেকে যুক্তরাষ্ট্র শীর্ষ অবস্থানে রয়েছে। এদিকে দেশটি মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার নতুন একটি কেন্দ্রে পরিণত হয়েছে।

গতকাল মঙ্গলবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে সরকারি হিসাবে করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ৩১ হাজার ১৯৯ জনে দাঁড়িয়েছে।

এ ভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে দেশটি ইতোমধ্যে বিশ্বে চতুর্থ অবস্থানে উঠে এসেছে। এদিক থেকে প্রথম স্থানে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে যুক্তরাজ্য ও তৃতীয় স্থানে রয়েছে ইতালি।

যদিও বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে নভেল করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ