আন্তর্জাতিক

টানা দ্বিতীয় দিন করোনায় কারও মৃত্যু হয়নি স্পেনে

টানা দ্বিতীয় দিন করোনায় কারও মৃত্যু হয়নি স্পেনে
টানা দ্বিতীয় দিন করোনায় কারও মৃত্যু হয়নি স্পেনে

স্পেনে টানা দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এসময় তারা স্বীকার করে দৈনিক মৃতের যে সংখ্যা বলা হচ্ছিল তাতে কিছুটা ‘অসঙ্গতি’ রয়েছে। খবর দ্য লোকাল, ডেইলি সাবাহর।

মন্ত্রণালয়ের প্রতিদিনকার রিপোর্টে গত সপ্তাহে ৩৪ জনের মৃত্যুর রেকর্ড করা হয়। কিন্তু গত ২৪ ঘণ্টায় দেশটি কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আগের দিনও কেউ করোনায় মারা যায়নি বলে জানায় তারা।

ইউরোপের এই দেশটিতে করোনার সংক্রমণ ঘটার পর এখন পর্যন্ত ২৭ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুর সংখ্যার দিক বিশ্বে স্পেনের অবস্থান ষষ্ঠ। দেশটিতে এখন পর্যন্ত প্রায় দুই লাখ ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৯৪ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ডওমিটার। গত এপ্রিলের শুরুর দিকে স্পেনে ব্যাপক প্রাণঘাতী হয়ে ওঠে করোনাভাইরাস। ওই সময় দেশটিতে প্রতিদিন গড়ে ৯০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।

এদিকে কর্ডিনেশন সেন্টার ফর হেলথ অ্যালার্টস অ্যান্ড ইমার্জেন্সিস-র প্রধান ফার্নান্দো সাইমন বলেছেন, দৈনিক ডাটার ক্ষেত্রে যে অসঙ্গতি আছে তা যাচাই করা হবে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় আক্রান্তের সংখ্যা নির্নয়ে নতুন একটি পদ্ধতি বাস্তবায়নের পর থেকেই দৈনিক এই তথ্যের মধ্যে গড়মিল দেখা দেয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ