আন্তর্জাতিক

করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ট্রায়াল আবার শুরু হবে

করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ট্রায়াল আবার শুরু হবে
করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ট্রায়াল আবার শুরু হবে

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আবার শুরু হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে ‘হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারে মৃত্যুঝুঁকি বৃদ্ধি পায়’ এমন একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পর কোভিড-১৯ রোগীর চিকিৎসা সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ২৫ মে ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার বন্ধের নির্দেশ দেয়।

তবে সংস্থাটি এখন নিরাপত্তা ঝুঁকির যে সব বিষয় ছিল তা পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছে হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধের ‘কোনও কারণ নেই’। তাই ওষুধটির কার্যকারিতা দেখার জন্য পরীক্ষামূলক ব্যবহার চলবে।

বুধবার (৩ জুন) এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

হাইড্রোক্সিক্লোরোকুইন সাধারণত আর্থ্রাইটিসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অনেকেই কোভিড-১৯ এর চিকিৎসার জন্য ওষুধটি ব্যবহারের পরামর্শ ও সমর্থন দিয়েছেন। সেই সঙ্গে সরকারিভাবে সরবরাহ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রোয়াসুস বলেন, হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিরাপত্তা সতর্কতা হিসেবে নেওয়া হয়েছিল। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ ও কার্যকরী পর্যবেক্ষণ করা হয়েছে। সাময়িকভাবে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধের যে সিদ্ধান্ত হয়েছিল তা প্রত্যাহার করা হলো।

তিনি বলেন, আমাদের নিরীক্ষণ কমিটি ডেটা পর্যালোচনা করেছে। মৃত্যুর ঝুঁকির তথ্যও পর্যালোচনা করেছে। এতে ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার বন্ধের কারণ পায়নি। তাই হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার অব্যাহত রাখার সমর্থন দিয়েছে।

সেই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওষুধটি ব্যবহারের পরীক্ষাগুলোর ডাটা পর্যবেক্ষণে রাখবে বলে জানান ডব্লিউএইচও প্রধান। / এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ