আন্তর্জাতিক

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার মূলহোতা আল-মিশাই নিহত

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার মূলহোতা আল-মিশাই নিহত
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার মূলহোতা আল-মিশাই নিহত

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যার মূল হোতা খালেদ আল-মিশাই দেশটির বিমান বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে তিনি নিহত হন। তিনি ছিলেন লিবিয়ার একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী। লিবিয়ার একটি জাতীয় দৈনিক দ্য লিবিয়া অবজারভার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

এদিকে, লিবিয়ার ওই সংবাদমাধ্যমে প্রকাশিত অপর এক খবরে বলা হয়েছে, গত সোমবার লিবিয়ার ঘোট আল-রিহ শহরে দেশটির বিমান বাহিনীর ড্রোন হামলার কবলে পড়ে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিদ্রোহী নেতা খলিফা হাফতারের বাহিনী। ঐ হামলায় বাহিনীর সদস্যদের সঙ্গে আল-মিশাইও নিহত হন বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করে মানব পাচারচক্র। এছাড়া গুলিতে মারাত্মক আহত হন আরো ১১ বাংলাদেশি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ