আন্তর্জাতিক

আবার আলোচনার প্রস্তাব দিলেন ট্রাম্প; জবাবে যা বলল ইরান

আবার আলোচনার প্রস্তাব দিলেন ট্রাম্প; জবাবে যা বলল ইরান
আবার আলোচনার প্রস্তাব দিলেন ট্রাম্প; জবাবে যা বলল ইরান

মার্কিন প্রেসিডেন্ট তেহরানকে ইঙ্গিতে আলোচনার যে প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সে প্রসঙ্গে বলেছেন, ইরান এবং পরমাণু সমঝোতার অপর পক্ষগুলো কখনোই আলোচনার টেবিল ত্যাগ করেনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ তার ব্যক্তিগত টুইটার পেইজে লিখেছেন, ইরান পরমাণু সমঝোতার সকল শর্ত মেনে চলেছে। আমেরিকা অঙ্গীকার ভঙ্গ করে ওই সমঝোতা লঙ্ঘন করেছে। তিনি টুইট বার্তায় ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, আপনার উপদেষ্টারা-যাদের বেশিরভাগই বহিষ্কৃত হয়েছেন-বোকামিপূর্ণ জুয়া খেলেছেন।

জারিফ ট্রাম্পের উদ্দেশে আরও বলেন, এখন আপনার ওপর নির্ভর করছে কখন আপনি সমঝোতা থেকে বেরিয়ে যাবার ভুল সংশোধন করবেন।

ডোনাল্ড ট্রাম্প তার টুইটার পেইজে ইরানের কারাগারে বন্দি মার্কিন নাগরিক মাইকেল হোয়াইটকে মুক্তি দেওয়ায় তেহরানের প্রশংসা করেন। ওই টুইটে তিনি ইরানি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বৃহৎ সমঝোতার জন্য আমেরিকার নির্বাচন পরবর্তী সময়ের অপেক্ষা করবেন না।

চলতি বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প আবারও বিজয়ী হবেন বলে দাবি করেন। তিনি বলেন, কাজেই নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে এখনই আলোচনায় বসলে আরও ভালো চুক্তি করা সম্ভব হবে।ট্রাম্প তার টুইটার বার্তায় এই ইঙ্গিত করেন যে, ইরান আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর বিজয়ের প্রত্যাশায় রয়েছে এবং সেক্ষেত্রে পরবর্তী ডেমোক্র্যাট প্রেসিডেন্টের সঙ্গে ইরান ভালো কোনেও সমঝোতায় পৌঁছাতে চায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ