আন্তর্জাতিক

লাদাখে উত্তেজনার মধ্যেই সীমান্তে নতুন সেনা কমান্ডার নিয়োগ চীনের

লাদাখে উত্তেজনার মধ্যেই সীমান্তে নতুন সেনা কমান্ডার নিয়োগ চীনের
লাদাখে উত্তেজনার মধ্যেই সীমান্তে নতুন সেনা কমান্ডার নিয়োগ চীনের

লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চীন সেনা মোতায়েন করলেও ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছিল। তার মধ্যেই নতুন সেনাবিভাগে নতুন জেনারেল নিয়োগ করল চীন।

চীনের সেনা পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার নিযুক্ত হয়েছেন জেনারেল জু ওইলিং। গত ১ জুন চীনের একটি রিপোর্টে এই খবর নিশ্চিত হয়েছে। নতুন এই নিয়োগের ফলে লাদাখ সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই মনে করছে কূটনৈতিক শিবির।

জেনারেল জু ওইলিং এর আগেও ওয়েস্টার্ন থিয়েটারে কাজ করেছেন। তিনি সামরিক বাহিনীর কমান্ডার পদে ছিলেন। ফলে অনেক কিছুই তার পরিচিত এবং নখদর্পণে। তাই কৌশলগত ভাবেই চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে কূটনৈতিক শিবিরের ব্যাখ্যা। আবার আগামীকাল শনিবারই দু’দেশের সামরিক পর্যায়ের বৈঠক রয়েছে। এমন পরিস্থিতিতে জু ওইলিংয়ের নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও কূটনৈতিক শিবিরের মত।

চীনের ওই রিপোর্টের সূত্রে জানা গেছে, জেনারেল জু ওইলিং জেনারেল ঝাও জোঙ্গকির অধীনে কাজ করবেন। ঝাও এক সময় ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার ছিলেন।

তিনি পদাতিক, বিমান বাহিনী এবং রকেট ফোর্সের পুরো বিষয় দেখভাল করতেন। চীনের সেনাবাহিনীর পাঁচটি থিয়েটারের মধ্যে এই ওয়েস্টার্ন থিয়েটারের উপর ভারত-চীন সীমান্তের নিরাপত্তার ভার ন্যস্ত। আবার ২০১৭ সালে যখন ডোকালাম সীমান্তে কয়েক মাস ধরে ভারত-চীন সীমান্ত বিবাদ চলছিল তখনও ওয়েস্টার্ন থিয়েটারের দায়িত্বে ছিলেন এই জেনারেল ঝাও।

তিনি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। ভারত-চীন সেনা মোতায়েন সংক্রান্ত বিষয়ে জেনারেল ঝাও জোঙ্গকি এবং জেনারেল জু ওইলিং- এই দুই সেনাকর্তাই সিদ্ধান্ত নিবেন বলে মনে করা হচ্ছে।

মে মাসের গোড়ার দিক থেকে ভারত চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চীন সেনা মোতায়েন ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। সেই পরিস্থিতি এখন স্থিতিশীল থাকলেও বেইজিং বা নয়াদিল্লি কোনও পক্ষই সেনা সরায়নি। যে কোনও সময় ফের উত্তেজনাকর পরিস্থিতি তৈরির আশঙ্কাও রয়েছে। তার মধ্যে জেনারেল জু ওইলিংকে নিয়োগ করে ভারতকে বার্তা দেয়া হলো বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। / বিডি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ