আন্তর্জাতিক

লিবিয়ায় হাসপাতালে মিললো শতাধিক মৃতদেহ

লিবিয়ায় হাসপাতালে মিললো শতাধিক মৃতদেহ
লিবিয়ায় হাসপাতালে মিললো শতাধিক মৃতদেহ

নারী ও শিশুসহ মোট ১০৬টি মৃতদেহ পাওয়া গেছে লিবিয়ার এক হাসপাতালে। দেশটির তারহুনা শহরে অবস্থিত ওই হাসপাতাল থেকে মৃতদেহগুলো শুক্রবার (৫ জুন) উদ্ধার করা হয়।

লিবিয়া সরকারের বুরকান-আল-ঘাদাব অপারেশন বিভাগ এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানায়। খবর তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতদের নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন-আল-হাসেমি বলেন, বেশিরভাগ মৃতদেহ গুলোতে আঘাতের চিহ্ন দেখা গেছে।

কিছু মৃতদেহ শনাক্ত করা সম্ভব করা সম্ভব নাও হতে পারে বলে জানান আমিন-আল-হাসেমি। এদিকে কর্তৃপক্ষ এ ঘটনায় তথ্য ও ঘাতকদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

খলিফা হাফতারের শক্তঘাটি হিসেবে চিহ্নিত তারহুনা শহরটি কৌশলগত কারণে গুরুত্বপুর্ন যেটি লিবিয়ার সেনাবাহিনী শুক্রবার দখলমুক্ত করে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার সরকার ২০১৯ সালের এপ্রিল থেকে হাফতার বাহিনীর হামলার শিকার হয়ে এ পর্যন্ত ১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ