আন্তর্জাতিক

স্পেনকে টপকে গেল ভারত, করোনায় আক্রান্ত প্রায় আড়াই লাখ

স্পেনকে টপকে গেল ভারত, করোনায় আক্রান্ত প্রায় আড়াই লাখ
স্পেনকে টপকে গেল ভারত, করোনায় আক্রান্ত প্রায় আড়াই লাখ

মাত্র কয়েকদিনের ব্যবধানে ইতালি ও স্পেনকে টপকে নভেল করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ভারত। দেশটিতে এখন করোনায় আক্রান্তের মোট সংখ্যা দুই লাখ ৪৬ হাজার ৩৮২ জন। এর পাশাপাশি একদিনে সংক্রমিত শনাক্ত হওয়ার রেকর্ডও ভাঙল এদিন। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন। ভারতের ঠিক ওপরেই রয়েছে যুক্তরাজ্য।

পাশাপাশি এদিন ভারতে মৃতের সংখ্যাও বেড়েছে। ভারতে গত ২৪ ঘণ্টায় ২৯৭ জন করোনায় আক্রান্তের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে ভারতে এখন করোনায় মৃতের সংখ্যা ছয় হাজার ৯৪১ জন। অন্যদিকে করোনা থেকে সুস্থ হয়েছে এক লাখ ১৪ হাজার ৭৩ জন। ভারতে এ মুহূর্তে অ্যাকটিভ কেসের সংখ্যা এক লাখ ২১ হাজার ৬১৬। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

রাজ্যের দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮২ হাজার ৯৬৮ এবং মৃত্যু হয়েছে দুই হাজার ৯৬৯ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ১৫২ জন, মারা গেছে ২৫১ জন। এর ঠিক পরেই রয়েছে রাজধানী দিল্লি, সেখানে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ৬৫৪ জনে। মৃত্যু হয়েছে ৭৬১ জনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ