আন্তর্জাতিক

করোনামুক্ত নিউজিল্যান্ড, তুলে নেয়া হচ্ছে সব বিধিনিষেধ

করোনামুক্ত নিউজিল্যান্ড, তুলে নেয়া হচ্ছে সব বিধিনিষেধ
করোনামুক্ত নিউজিল্যান্ড, তুলে নেয়া হচ্ছে সব বিধিনিষেধ

গত ২ সপ্তাহে নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় নিউজিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দেশটিতে সোমবার মধ্যরাত থেকে সব প্রকার বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে। তবে শুধুমাত্র সীমান্ত বন্ধ থাকছে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, নিউজিল্যান্ডে আর কোনো করোনা রোগী নেই। সর্বশেষ করোনা রোগী সুস্থ হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিল। খবর বিবিসি।

সোমবারনিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ঘোষণা দেন, দেশের ভেতর সব প্রকার কড়াকড়ি তুলে নেয়া হবে। ভাইরাস দমনে দেশের মানুষ যেভাবে একাত্ম হয়ে ত্যাগ স্বীকার করেছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

তবে তিনি বলেছেন, আবার রোগী পাওয়া যাবে নিশ্চিত, সেটা নিয়ে সতর্ক থাকতে হবে।

জেসিন্ডার এ ঘোষণার ফলে নিউজিল্যান্ডে আগামীকাল মঙ্গলবার থেকে যেকোনো ধরনের সরকারি ও ব্যক্তিগত আয়োজনের অনুষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, গণপরিবহণসহ দেশের মধ্যে সব ধরনের ভ্রমণে কোনো বিধিনিষেধ থাকছে না।

তবে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেকোনো সময় আবার হতে পারে বলে সতর্কবার্তা দিয়ে রেখেছেন জেসিন্ডা।

কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরকারগুলো যখন হিমশিম খাচ্ছে, তখন এ ক্ষেত্রে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল নিউজিল্যান্ড।

জেসিন্ডা আরডার্ন সরকারের নেয়া পদক্ষেপের কারণে সহজেই করোনার বিপর্যয় থেকে উতরে গেছে দেশটির জনগণ। কয়েক সপ্তাহব্যাপী কড়া লকডাউন ছিল এবং করোনার মহামারী ঠেকাতে দেশটি সফল হয়েছে।

দেশটিতে মোট এক হাজার ৫০৪ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে এবং মারা গেছেন ২২ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ