আন্তর্জাতিক

চীনে করোনা ছড়িয়েছিল আগস্টে, নতুন গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

চীনে করোনা ছড়িয়েছিল আগস্টে, নতুন গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
চীনে করোনা ছড়িয়েছিল আগস্টে, নতুন গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

চীনের সীমানা পেরিয়ে করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড বিশ্ব। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। হাসপাতালের পার্কিং লটের উপগ্রহ চিত্র এবং ইন্টারনেট সার্চের ডেট বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকেরা ধারণা করছেন, গত বছরের আগস্ট থেকে চীনে নভেল করোনাভাইরাস ছড়িয়ে থাকতে পারে।

এ ব্যাপারে গবেষকেরা জানিয়েছেন, ওই সময়ে উহানের পাঁচটি হাসপাতালের পার্কিংয়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গাড়ি দেখা গেছে। একই সঙ্গে চীনের বাইডু সার্চ ইঞ্জিনে আগস্টের দিনগুলোতে সংক্রামক রোগ বিষয়ে অনেক মানুষ তথ্য জানতে চেয়েছেন।

হার্ভার্ডের ড্যাশ সার্ভারে প্রকাশিত প্রতিবেদনে বোস্টন শিশু হাসপাতালের প্রধান উদ্ভাবনী কর্মকর্তা জন ব্রাউনস্টেইন লিখেছেন, ‘২০১৯ সালের আগস্ট মাস থেকে উহানের বিভিন্ন হাসপাতালের ব্যস্ততা বাড়তে থাকে। ২০১৮ সালের এই সময়ে এত ব্যস্ততা হাসপাতালগুলোতে ছিল না।’

গবেষকেরা উপগ্রহ চিত্র থেকে ২০১৮ সালের অক্টোবরের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। ওই সময় উহানের সবচেয়ে বড় হাসপাতাল তিয়ানজুতে ১৭১টি গাড়ি ছিল। এক বছর বাদে এই সময়ে হাসপাতালটিতে ২৮৫টি গাড়ি দেখা গেছে। আশপাশের রাস্তায় যানজট বৃদ্ধি পেয়েছে ৬৭ শতাংশ থেকে ৯০ শতাংশ পর্যন্ত। এমন তারতম্য চীনের জীবনযাত্রার সঙ্গে খুব বেমানান।

একই সঙ্গে এই দিনগুলোতে মানুষ অনলাইনে জ্বর-সর্দি-কাশি সংক্রান্ত রোগের বিষয়ে পরামর্শ সার্চ করেছেন আগের থেকে বেশি হারে।

চীনের দাবি, গত ডিসেম্বরে উহান থেকে রোগটি প্রথম ছড়ায়। এরপর জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে পদক্ষেপ নেয়া শুরু করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ