আন্তর্জাতিক

পাকিস্তানে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

পাকিস্তানে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
পাকিস্তানে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

লকডাউন শিথিলের পর থেকেই পাকিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

ইতোমধ্যেই দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেকান ক্রনিকাল।

পাকিস্তানের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার আনাদোলু জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৪৬ জন। এদিন মারা গেছে অন্তত ১০৫ জন, যা মধ্য মার্চ থেকে রাখা একদিনের রেকর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ৯৭ জন।

পাকিস্তানের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা পাঞ্জাব প্রদেশে। সেখানে এ পর্যন্ত ৪০ হাজার ৮১৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরপর সিন্ধে ৩৯ হাজার ৫৫৫ জন, খাইবার পাখতুনে ১৪ হাজার ৬ জন ও বালুচিস্তানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮৮ জন।

এছাড়া রাজধানী ইসলামাবাদে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৮৫ জন। গিলগিট-বালতিস্তানে ৯৫২ জন এবং আজাদ কাশ্মীরে ৪১২ জন আক্রান্ত হয়েছে।

এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত পাকিস্তানে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৩১৭ জন। মারা গেছেন ২ হাজার ১৭২ জন। সুস্থ হয়েছেন ৩৫ ততহাজার ১৮ জন। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ৭১ হাজার ১২৭ জন। এদের মধ্যে ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

লকডাউন শিথিলের পর পরই পাকিস্তানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বেড়ে গেছে। তবে ফের লকডাউন দিতে রাজি নন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।

এ নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনা হলেও তার দাবি, কড়া লকডাউন দিলে দেশটির নিম্ন আয়ের শ্রেণি পেশার মানুষরা টিকে থাকতে পারবেন না। তাই করোনাকে সঙ্গী করেই জীবন চালিয়ে নিয়ে যেতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ