আন্তর্জাতিক

করোনায় ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

করোনায় ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড
করোনায় ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

আক্রান্তের হার বিবেচনায় মহাসংক্রমণের দিকে এগোচ্ছে ভারত। গত সাত দিনে আক্রান্তের দিক দিয়ে দেশটি নিজেই নিজের রেকর্ড ভেঙ্গেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে এর আগের আক্রান্তের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। লকডাউন শিথিলের পর থেকে করোনায় দেশটির ‘নাজেহাল’ অবস্থা।

মঙ্গলবার রাত পর্যন্ত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০ হাজার ২১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগের দিন দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৯৮৩ জন।

ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস আরও বলছে, এ পর্যন্ত ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ১৪৬ জন। গত একদিনে করোনায় মারা গেছে ২৭৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু সংখ্যা ৭ হাজার ৭৫০ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬৭ জন। হাসপাতালে ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১ লাখ ৩৩ হাজার ৭২৯ জন। এদের মধ্যে ২ হাজার ৩০০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এভাবে আর একদিন চললেই আক্রান্তের সংখ্যায় ভারত বিশ্বের প্রথম চারটি দেশের মধ্যে চলে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির ভাইরোলজিস্টরা।

দেশটির সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৫ হাজার ৬৫১ জন করোনাযুদ্ধে জয়ী হয়েছে। যার ফলে ভারতের সুস্থতার হার ৫০ শতাংশ পেরিয়ে গিয়েছে।

ওয়ান ইন্ডিয়া আরও জানায়, ইতিমধ্যে মহারাষ্ট্রে ভাইরাস আক্রান্তের সংখ্যা ৯০ হাজার পেরিয়ে গেছে। যা করোনার উৎপত্তিস্থল চীন থেকেও বেশি। মঙ্গলবার মহারাষ্ট্রে নতুন করে আরও ২ হাজার ২৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এদিকে তামিলনাড়ুতে ৩৪ হাজার ৯১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজধানী দিল্লিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৩০৯ জন। গুজরাতে ২১ হাজার, রাজস্থান ও উত্তরপ্রদেশে ১১ হাজারের বেশি মানুষ এ ভাইরাস আক্রান্ত হয়েছে।

পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনে লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত রাজ্যে করোনা রোগীর সংখ্যা ৯ হাজারের কাছাকাছি। মঙ্গলবার পশ্চিমবঙ্গে আরও ১০ জন মারা গেছে। সবমিলিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৫ জনে।

প্রসঙ্গত, ভারতে পঞ্চম দফায় লকডাউনের মেয়াদ বাড়ালেও ইতোমধ্যে তা শিথিল করা হয়েছে। এর পর দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টেনে ধরা যাচ্ছে না। এনডিটিভি জানিয়েছে, গত ৭ দিন ধরে দেশটিতে প্রতিনিয়ত ৯ হাজারের বেশি জন আক্রান্ত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ