ব্রাজিলে করোনায় মঙ্গলবার (৯ জুন) একদিনে রেকর্ড ৩২ হাজার ৯১ জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৫০৩।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী টানা চতুর্থবারের মত দিনে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেলো।
প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনাভাইরাসের বিস্তার দ্রুতগতিতে বেড়েই চলেছে ব্রাজিল, পেরু এবং চিলিতে।
এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ হাজার ৫০০।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: