আন্তর্জাতিক

'মিস হিটলার’ প্রতিযোগীর তিন বছরের কারাদণ্ড

'মিস হিটলার’ প্রতিযোগীর তিন বছরের কারাদণ্ড
'মিস হিটলার’ প্রতিযোগীর তিন বছরের কারাদণ্ড

সাবেক ’মিস হিটলার’ প্রতিযোগী এবং অপর তিন নব্য নাৎসিকে মঙ্গলবার ব্রিটেনের কারাগারে বন্দী করা হয়েছে। মার্চ মাসে নিষিদ্ধ ঘোষিত চরম ডানপন্থী দল ন্যাশনাল অ্যাকশন (এনএ) এর সদস্যপদ গ্রহণের কারণে তারা দোষী সাব্যস্ত হয়েছেন।

বার্মিংহাম ক্রাউন আদালত ২৪ বছর বয়সী অ্যালিস কাটারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে।

একই আদালত তার প্রাক্তন প্রেমিক মার্ক জোনসকে (২৫) সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।

একই অপরাধে গ্যারি জ্যাক (২৪) এবং কনার স্কেথরন (১৯) নামে আরও দু'জনকে যথাক্রমে চার বছর ছয় মাস এবং ১৮ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

পঞ্চম আসামীকে গত বছর তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

কাটার একজন ওয়েট্রেস। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি শিবিরের সমর্থনে আয়োজিত ’মিস হিটলার’ সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন।

’মিস বুচেনওয়াল্ড’ নামে তিনি এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

বিচারকরা আদালতে কিছু বার্তা (ম্যাসেজ) দেখান।

সেখানে দেখা গেছে, গ্যাসিং (গ্যাস প্রয়োগ করা) সিনাগগে (ইহুদিদের উপাসনা্লয়) এক ইহুদি ব্যক্তির মাথাকে ফুটবল হিসাবে ব্যবহার করার বিষয়ে রসিকতা করেছিলেন কাটার।

সেখানে তিনি মন্তব্য করেন, রট ইন হেল, বিচ। / ডয়েচে ভেলে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ