আন্তর্জাতিক

৩০ বছরের রহস্যের অবসান, সুইডেনের সাবেক প্রধানমন্ত্রীর হত্যাকারীর নাম প্রকাশ

৩০ বছরের রহস্যের অবসান, সুইডেনের সাবেক প্রধানমন্ত্রীর হত্যাকারীর নাম প্রকাশ
৩০ বছরের রহস্যের অবসান, সুইডেনের সাবেক প্রধানমন্ত্রীর হত্যাকারীর নাম প্রকাশ

সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী উলফ প্যালমেকে ১৯৮৬ সালে কে খুন করেছিল, ৩৪ বছর পর সেই রহস্য উদঘাটন করা হয়েছে। সুইডিশ কৌঁসুলিরা জানিয়েছেন, আততায়ীর নাম স্টিগ এংগস্ট্রম। যে ‘স্ক্যানডিয়া ম্যান’ নামেও পরিচিত ছিল। ২০০০ সালে সে আত্মহত্যা করে।—খবর বিবিসির

বিতর্কিত এবং স্পষ্টবক্তা উলফ প্যালমে ১৯৮৬ সালে দ্বিতীয় মেয়াদে সুইডেনের প্রধানমন্ত্রী। কিন্তু তিনি যতটা সম্ভব সাধারণ মানুষের মতো থাকতে পছন্দ করতেন। প্রায়ই তিনি বাইরে বেরোনোর সময় পুলিশি নিরাপত্তা নিতে অপছন্দ করতেন না। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার উলফ প্যালমে তার স্ত্রীকে নিয়ে সিনেমা দেখে যখন বাসায় ফিরছিলেন তখন স্টকহোমের রাস্তায় তাকে পেছন থেকে গুলি করা হয়। তার সঙ্গে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। তিনি খুন হন সুইডেনের সবচেয়ে ব্যস্ত রাজপথে এবং ১২ জনের মতো মানুষ দেখেছিল এক ব্যক্তি গুলি করে ছুটে পালাচ্ছে। হাজার হাজার মানুষকে এই খুনের ঘটনায় জেরা করা হয়। এক ছিঁচকে অপরাধীকে দোষী সাব্যস্ত করা হয়। পরে আবার সেই রায় নাকচ করে দেওয়া হয়।

প্রধান কৌঁসুলি ক্রিস্টার পিটারসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘স্টিগ এংগস্ট্রম যেহেতু বেঁচে নেই, তাই তার বিরুদ্ধে আমরা অভিযোগ গঠন করতে পারব না। তাই এই তদন্তের এখানেই ইতি টানার সিদ্ধান্ত আমরা নিয়েছি।’ তিনি বলেছেন, এই খুনের তদন্তে প্রথমে স্টিগ এংগস্ট্রমকে সন্দেহ করা হয়নি। কিন্তু যখন তার নাম সন্দেহভাজনদের তালিকায় আসে, তখন তারা জানতে পারেন সে আগ্নেয়াস্ত্র ব্যবহারে দক্ষ, কারণ সে সেনাবাহিনীতে ছিল এবং একটি শুটিং ক্লাবের সদস্য ছিল। শুধু তাই নয়, উলফ প্যালমের বামপন্থি নীতির বিরোধী ছিলেন এংগস্ট্রম এবং তার নিজের এলাকায় সাবেক প্রধানমন্ত্রীর সমালোচক এক গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ ছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ