আন্তর্জাতিক

লাতিন আমেরিকায় করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়িয়েছে

লাতিন আমেরিকায় করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়িয়েছে
লাতিন আমেরিকায় করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়িয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে লাতিন আমেরিকা অঞ্চল হয়ে উঠছে করোনাভাইরাসের নতুন প্রাণকেন্দ্র। ১৪ লাখ মানুষ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, বুধবার এই অঞ্চলে করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়িয়েছে।

সবচেয়ে খারাপ পরিস্থিতি ব্রাজিলে। বুধবার এক হাজার ২৭৪ জনের মৃত্যুতে পর্যন্ত সেখানে প্রাণহানি বেড়ে ৩৯ হাজার ৬৮০ জন। লাতিন আমেরিকায় আক্রান্ত আর মৃতের সংখ্যায় তারাই সবার উপরে। মোট ৭ লাখ ৭২ হাজার ৪১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

অঞ্চলের দ্বিতীয় বৃহত্তর দেশ মেক্সিকোতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৪ হাজার ৮৮৩ জনের করোনা ধরা পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এই সময়ে আরও ৭০৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ২৯ হাজার ১৮৪ জন এবং মৃত্যু ১৫ হাজার ৩৫৭ জনের।

আক্রান্তের তালিকায় এই অঞ্চলে ব্রাজিলের পর আছে পেরু, ১ লাখ ৯৯ হাজার ৬৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর ৫ হাজার ৫৭১ জনের মৃত্যুতে তারা ব্রাজিল আর মেক্সিকোর পরে।

ইকুয়েডরে সাড়ে তিন হাজার, চিলিতে ২ হাজারের বেশি ও কলম্বিয়াতে মোট ১ হাজারের বেশি মৃত্যু হয়েছে করোনায়।

এই মৃত্যুর মিছিল থামাতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সরকারকে কঠোর নেতৃত্ব ও সংহতি বজায় রাখার অনুরোধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ