আন্তর্জাতিক

মানবদেহে টিকা পরীক্ষা শুরু করতে যাচ্ছে জনসন অ্যান্ড জনসন

মানবদেহে টিকা পরীক্ষা শুরু করতে যাচ্ছে জনসন অ্যান্ড জনসন
মানবদেহে টিকা পরীক্ষা শুরু করতে যাচ্ছে জনসন অ্যান্ড জনসন

মার্কিন মাল্টিন্যাশনাল কম্পানি জনসন অ্যান্ড জনসন করোনাভাইরাসের টিকা উদ্ভাবনের দৌড়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের জুলাই মাসের দ্বিতীয়ার্ধে করোনা টিকা মানবদেহে পরীক্ষা করে দেখা শুরু হবে।

এর আগে বলা হয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বরে জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকা মানবদেহে পরীক্ষা করে দেখা হতে পারে। তবে সেই সময় এগিয়ে নিয়ে এসে জুলাইয়ে করা হচ্ছে।

জনসন অ্যান্ড জনসনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পল স্টোফেলস এক বিবৃতিতে বলেছেন, গবেষণায় যে ধরনের তথ্য-উপাত্ত আমরা সংগ্রহ করে এগিয়ে যেতে পেরেছি এবং যথাযথ কর্তৃপক্ষের নিয়ম মেনে আমরা করোনা টিকা উদ্ভাবনের পথে অনেকটাই এগিয়েছি।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে করোনার টিকা আবিষ্কারের জন্য গবেষণা শুরু করে জনসন অ্যান্ড জনসন। জানা গেছে, মার্কিন সরকারের সঙ্গে চুক্তি হয়েছে জনসন অ্যান্ড জনসনের৷ ২০২১ সালের মধ্যে প্রায় একশ কোটি ডোজ টিকা উৎপাদন করার ব্যাপারে কাজ করবে সংস্থাটি৷

এক হাজার ৪৫ জনের ওপর প্রাথমিকভাবে টিকা পরীক্ষা করবে জনসন অ্যান্ড জনসন৷ রোগীদের মধ্যে ১৮ থেকে ৫৫ বছর বয়সী যেমন থাকবে, ৬৫ বছর বা তার উর্ধ্বেও অনেকেই থাকার কথা। জনসন অ্যান্ড জনসনের টিকা মানবদেহে পরীক্ষা করে দেখা হবে যুক্তরাষ্ট্র এবং বেলজিয়ামে। / সিএনবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ