আন্তর্জাতিক

সৌদিতে করোনায় নতুন আক্রান্ত ৩৭৩৩, মৃত্যু ৩৮ জনের

সৌদিতে করোনায় নতুন আক্রান্ত ৩৭৩৩, মৃত্যু ৩৮ জনের
সৌদিতে করোনায় নতুন আক্রান্ত ৩৭৩৩, মৃত্যু ৩৮ জনের

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৭৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ১৬ হাজার ২১ জনে। নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। সর্বমোট মৃতের সংখ্যা ৮৫৭। গত একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮০ হাজার ১৯ জন।

বৃহস্পতিবার (১১ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, দেশটিতে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৩৫ হাজার ১৪৫। সেখানে সংকটাপন্ন অবস্থায় আছেন এক হাজার ৭৩৮ জন।

সংক্রমণের দিক দিয়ে দেশটির রাজধানী রিয়াদ আজও প্রথম অবস্থানে রয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত হয়েছেন এক হাজার ৪৩১ জন, বন্দর নগরী জেদ্দায় ২৯৪ জন, মক্কায় ২৯৩, দাম্মামে ২১৪, হুফোফে ২০৬, আল খোবার ১০০, বুরাইদায় ৭৮, তায়েপ ৭৭, মদিনা মুনাওয়ারায় ৭৪, আল মুমবারজে ৫২, আল ক্বাতিপে ৫২, জাহারানে ৫০, হাপের আল বাতেনে ৪৭, তাবুকে ৪৫, দিরিয়াহয় ৪০, আল খারজে ৩৪, খামিস মুশাইতে ৩২, ওয়াদি আল দাওয়াসিরে ৩১, আবহায় ২৮, আল জুবাইলে ২৮, আল মুজহামিয়ায় ২৮, হুতা বনি তামিমে ২২, আল উয়ুনে ২০ জন, বিশায় ২০, হায়েলে ২০, জিজানে ২০ জন, নাজরান এবং রাপিয়া আল জেমসে ১৯ জন।

এছাড়া আরও কয়েকটি অঞ্চলে কয়েকজন করে নতুন সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রায় আড়াই মাস পর লকডাউন ও কারফিউ শিথিল হওয়া পরবর্তী সময় থেকে নতুন করে করোনার প্রকোপ তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে সৌদিতে। মার্চের মাঝামাঝি সময় থেকে প্রায় আড়াই মাস ধরে ব্যবসা বাণিজ্য ও সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়ে সৌদির ১৩টি বড় শহরসহ দেশজুড়ে কারফিউ জারি করে দেশটির সরকার।

এ পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ২৮৩ জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। জেদ্দাসহ শুধুমাত্র পশ্চিমাঞ্চলেই ১৭৭ জন। রিয়াদসহ পূর্বাঞ্চলে ১০৮ জন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ