আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, ইমরান খানকে দোষারোপ

করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, ইমরান খানকে দোষারোপ
করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, ইমরান খানকে দোষারোপ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

ইউসুফ রাজা গিলানির ছেলে কাশিম গিলানি শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক ডন অনলাইন।

বাবার করোনা আক্রান্তের খবর টুইটারে জানিয়ে এর জন্য প্রধানমন্ত্রী ইমরান খান ও ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে (এনএবি) দায়ী করেছেন কাশিম।

টুইটারে তিনি লেখেন, ‘বাবার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ইমরান খানের সরকার ও ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো ধন্যবাদ! আপনারা সফলভাবে আমার বাবার জীবন বিপন্ন করতে সক্ষম হয়েছেন।’

ডন জানিয়েছে, গত ৯ জুন রাওয়ালপিন্ডিতে এনএবি’র দায়ের করা অর্থ পাচার মামলায় এক শুনানিতে হাজির হয়েছিলেন ইউসুফ রাজা গিলানি। এরপরই করোনায় আক্রান্ত হন ৬৭ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী।

একইদিন ওই মামলায় হাজির হয়েছিলেন প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শেহবাজ শরিফ। তার শরীরেও করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

এদিকে একইদিনে করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

নিজের ফেসবুক পেজে নিজের করোনায় আক্রান্তের খবর জানিয়েছে সবার কাছে দোয়া চান এই সাবেক পাক অলরাউন্ডার।

সম্প্রতি লকডাউন শিথিল করায় পাকিস্তানে হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। রেহাই পাচ্ছেন না দেশটির সাবেক ও বর্তমান সময়ের রাজনীতিবিদরাও।

গত ৮ জুন পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি ও রেলমন্ত্রী শেখ রশিদ আহমাদ করোনায় আক্রান্ত হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ