আন্তর্জাতিক

বিশ্ব জুড়ে মৃত্যু সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ছাড়াল

বিশ্ব জুড়ে মৃত্যু সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ছাড়াল
বিশ্ব জুড়ে মৃত্যু সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ছাড়াল

বিক্ষিপ্তভাবে কয়েকটি দেশ করোনার গতি কিছুটা নিয়ন্ত্রনে আনতে পারলেও এখনও সুখবর নেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর থেকে। ইতোমধ্যেই ভাইরাসটি বিশ্বের ৪ লাখ ৩০ হাজার ১১৯ জন মানুষের প্রাণ কেড়েছে। আক্রান্ত ৭৮ লাখ ৮ হাজার ৮৬৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় রেকর্ড আক্রান্তের ঘটনা ঘটেছে। করোনায় সবচেয়ে ভুক্তভোগী মার্কিন যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকার ব্রাজিল ও দক্ষিণ এশিয়ার ভারত। যদিও বেঁচে ফিরেছেন আক্রান্তদের অর্ধেকই।

শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ১ লাখ ৫০ হাজার। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে আক্রান্ত ৭৮ লাখ ৮ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও প্রায় ৫ হাজার জনের। নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৩০ হাজার ১১৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০ লাখ ৬ হাজার ৩৭৪ জন মানুষ।

এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ২১ লাখ ২৯ হাজার ৫৭২ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ঘটেছে ১ লাখ ১৭ হাজার ৯৬ জন মানুষের।

দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ও প্রাণহানির দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ লাখ ৩১ হাজার ১২৯ জনে দাঁড়িয়েছে। না ফেরার দেশে ৪১ হাজার ৯৫২ জন।

আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা বেড়ে ৫ লাখ ২০ হাজার ১২৯ জনে পৌঁছেছে। দেশটিতে এখন পর্যন্ত ৬ হাজার ৮২৯ জনের মৃত্যু হয়েছে করোনায়।

যুক্তরাজ্যে সংক্রমণ ২ লাখ ৯৪ হাজার অতিক্রম করেছে। মৃতের সংখ্যা সাড়ে ৪১ হাজার ৬৬২ জনে দাঁড়িয়েছে।

নিয়ন্ত্রণে আসা স্পেনে করোনার ভুক্তভোগী ২ লাখ প্রায় ৯০ হাজার ৬৮৫ জন মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ১৩৬ জনের। টানা চতুর্থ দিন মৃত্যু শূন্য দেশটি।

দক্ষিণ এশিয়ার দেশ ভারত আক্রান্তে যুক্তরাজ্যকে ছাড়িয়ে চারে উঠেছে। আক্রান্ত ৩ লাখ ছাড়িয়েছে। প্রাণহানি ঘটেছে সেখানে ৯ হাজার ২০৫ জনের। ইউরোপে প্রথম আঘাত হানা ইতালিতে ২ লাখ ৩৬ হাজার ৬৫১ জন মানুষ করোনার শিকার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩০১ জনের।

আক্রান্ত ২ লাখ ২১ হাজার ছুঁই ছুঁই লাতিন আমেরিকার দেশ পেরুতে। মৃত্যু হয়েছে ৬ হাজার ৩০৮ জনের। চিলিতে ১ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। যেখানে মৃত্যু ৩ হাজার ১০১ জনে ঠেকেছে।

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ মেক্সিকো। যেখানে আক্রান্ত ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। প্রাণহানি ঘটেছে এখন পর্যন্ত ১৬ হাজার ৪৪৮ জনের।

প্রাণহানি কম ও সুস্থতার হার বেশি হলেও সংক্রমণ লাখ ছাড়িয়েছে মধ্যপ্রাচ্যের ইসলামি প্রজাতান্ত্রিক দেশ সৌদি আরবে। এখন পর্যন্ত দেশটিতে বসবাসরত ১ লাখ ২৩ হাজার ৩০৮ জন মানুষের দেহে চিহ্নিত হয়েছে করোনা। যেখানে প্রাণ গেছে ৯৩২ জনের।

এদিকে, দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। যেখানে আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। প্রাণহানি ২ হাজার ৫০০ জনের উপরে।

এ অঞ্চলের আরেক ভুক্তভোগী বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে শনিবার পর্যন্ত করোনার শিকার ৮৪ হাজার ৩৭৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৯ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭ হাজার ৮২৮ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ