আন্তর্জাতিক

অবশেষে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে ছেড়ে দিল পাকিস্তান

অবশেষে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে ছেড়ে দিল পাকিস্তান
অবশেষে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে ছেড়ে দিল পাকিস্তান

অবশেষে দিনভর নানা নাটকীয়তা শেষে ভারতীয় দূতাবাসের আটক ২ কর্মীকে ছেড়ে দিয়েছে পাকিস্তান। সোমবার সকালে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় দূতাবাসের দুই কর্মীর নিখোঁজ হওয়ার খবর চাউর হয়।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার সকালে ইসলামাবাদ বিমানবন্দর যাওয়ার পথে ভারতীয় দূতাবাসের ওই দুই কর্মীর গাড়ি আটক করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।

তাদের বিরুদ্ধে 'হিট অ্যান রান কেস' দেওয়া হয়। দুপুরে তাদের আটকের কথা স্বীকার করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দুই কর্মীকে আটকের খবর পাওয়ার পরই দিল্লিতে পাক হাই কমিশনের চার্জ ডি'অ্যাফেয়ার্স সৈয়দ হায়দার শাহকে ডেকে পাঠায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আটকের ঘটনায় তীব্র প্রতিবাদ করা হয়।

জানিয়ে দেওয়া হয়, আটক ২ কর্মীকে জিজ্ঞাসাবাদ বা হেনস্থা করা যাবে না। তাদের নিরাপত্তার দায়িত্ব পাকিস্তানকেই নিতে হবে।

এরপর জানা যায়, গতকাল বিকালে ইসলামাবাদ হাই কমিশনে ফিরে এসেছেন ওই ২ কর্মী।

এর আগে গত ১ জুন দিল্লিতে পাক হাই কমিশনের ২ কর্মীকে আটক করে ভারত পুলিশ। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের আটক করে। সেইসঙ্গে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এরপর থেকেই থেকেই দুদেশের মধ্যে উত্তেজনা চলছে। জি নিউজ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ