আন্তর্জাতিক

করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বাতিল করলো যুক্তরাষ্ট্র

করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বাতিল করলো যুক্তরাষ্ট্র
করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বাতিল করলো যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় শুরু থেকেই ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ওষুধ সেবন করেছেন। এটার প্রচারণাও করেছেন তিনি। তবে সোমবার (১৫ জুন) করোনার জরুরি চিকিৎসায় এই ওষুধের ব্যবহার বাতিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। খবর আল জাজিরা ও ইন্ডিপেডেন্টের।

এফডিএ জানিয়েছে নতুন গবেষণায় দেখা গেছে করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন কিংবা ক্লোরোকুইন ব্যবহারে রোগীদের মধ্যে মারাত্মক পার্শ্বপ্রতিক্রীয়া দেখা দিতে পারে। এটার রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। নতুন গবেষণা অনুযায়ী হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনে স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে, হৃদযন্ত্রের ছন্দপতন ঘটতে পারে, কমে যেতে পারে রক্তচাপ। তাই এই ওষুধের ব্যবহার বন্ধ করতে বলেছে এফডিএ।

এদিকে ট্রাম্প করোনা থেকে রক্ষা পেতে এই ওষুধ সেবন করেছেন নিয়মিত। এটার পক্ষে সাফাই গেয়ে বলেছিলেন, ‘আসলে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এই ওষুধ সেবন করে আমি ঠিক আছি। এটার হয়তো প্রভাব আছে। এটা সেবন করলে হয়তো আপনি অসুস্থ হয়ে পড়বেন না কিংবা মারা যাবেন না।’

শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশ করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করছে। যদিও গবেষণায় দেখা গেছে করোনা সারাতে কিংবা রুখতে এই ওষুধের বিশেষ কোনো ভূমিকা নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ