আন্তর্জাতিক

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৪ লাখ ৩৯ হাজার

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৪ লাখ ৩৯ হাজার
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৪ লাখ ৩৯ হাজার

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ছাড়িয়েছে। আর এ মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৫১ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ লাখ ১২ হাজার ৬১৩ জনে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ লাখ ১৩ হাজার ২২৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ১৮ হাজার ২৮৩ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ২১ লাখ ৮২ হাজার ৯৫০ জন।

আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮ লাখ ৯১ হাজার ৫৫৬ জন। এ পর্যন্ত মারা গেছে ৪৪ হাজার ১১৮ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪১ হাজার ৭৩৬ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৬ হাজার ৮৫৭ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৫ লাখ ৩৭ হাজার ২১০ জন। যদিও রাশিয়ায় মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কম, ৭ হাজার ৯১ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ২৬ জন, যাদের মধ্যে মারা গেছেন ৯ হাজার ৯১৫ জন।

আর মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ২৯০ জন। মৃত্যুতে পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছে ২৯ হাজার ৪৩৬ জন ও আক্রান্ত ১ লাখ ৫৭ হাজার ৩৭২ জন।

ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৩৬ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৯১ হাজার ১৮৯ জন। এছাড়া পেরুতে আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ৯৯২ জন, মৃতের সংখ্যা ৬ হাজার ৮৬০ জন। জার্মানিতে কোভিড-১৯ এ আক্রান্ত ১ লাখ ৮৮ হাজার ৪৪ জন, মারা গেছেন ৮ হাজার ৮৮৫ জন। ইরাতে আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ৮৭৬ জন, মারা গেছেন ৮ হাজার ৯৫০ জন।

মেক্সিকোতে আক্রান্ত ১ লাখ ৫০ হাজার ২৬৪ জন, মৃতের সংখ্যা ১৭ হাজার ৫৮০ জন। পাকিস্তানে আক্রান্ত ১ লাখ ৪৪ হাজার ৪৭৮ জন, মারা গেছেন ২ হাজার ৭২৯ জন। কানাডায় আক্রান্ত ৯৯ হাজার ১৪৭ জন এবং মৃতের সংখ্যা ৮ হাজার ১৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৬১৯ জন এবং মোট মৃতের সংখ্যা ১ হাজার ২০৯ জন। এছাড়া মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩৪ হাজার ২৭ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ