আন্তর্জাতিক

করোনার প্রথম কার্যকর ওষুধের সন্ধান

করোনার প্রথম কার্যকর ওষুধের সন্ধান
করোনার প্রথম কার্যকর ওষুধের সন্ধান

করোনাভাইরাসের চিকিৎসায় প্রথমবারের মতো কার্যকর ওষুধ পাওয়া গেছে। সস্তায় ও সর্বত্র পাওয়া যাওয়া এই ওষুধটি করোনায় আক্রান্ত গুরুতর রোগীদেরও প্রাণ রক্ষা করতে সক্ষম। যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গেছে, ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ব্যক্তিদের এক তৃতীয়াংশের জীবন রক্ষা পেয়েছে হাল্কা ডোজের স্টেরয়েড ডেক্সামেথাসোন নামের এই ওষুধটি ব্যবহারে। একে যুগান্তকারী আবিষ্কার বলছেন গবেষকরা।

তারা জানিয়েছেন, হাসপাতলে ভর্তি হওয়া করোনা আক্রান্ত ২০ জন রোগীর মধ্যে ১৯ জনই সুস্থ হয়েছেন। এদের অধিকাংশই স্রেফ ডেক্সামেথাসোন সেবনে সুস্থ হয়েছেন। তবে কারো কারো অক্সিজেন বা ভেন্টিলেশনের প্রয়োজন হয়েছিল। সুস্থ হওয়া এসব রোগী ছিলেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যুক্তরাজ্যে করোনার প্রাদুর্ভাবের পরপর ওষুধটি ব্যবহার করলে প্রায় ৫ হাজার মানুষের জীবন বাঁচানো যেত।

গবেষণা দলের প্রধান অধ্যাপক পিটার হরবি বলেন, ‘এ পর্যন্ত এটাই একমাত্র ওষুধ যেটিকে মৃত্যুর হার কমিয়ে আনতে দেখা গেছে- এবং এটি উল্লেখযোগ্য হারে কমিয়েছে। এটি বিরাট মোড় এনে দিল।’

গবেষণা দলের নেতৃত্বদানকারী সহকারী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্টিন ল্যান্ডরে জানান, এই ফলে দেখা যাচ্ছে, যদি কোভিড-১৯ সংক্রামিত যেসব রোগী ভেন্টিলেশনে থাকেন বা অক্সিজেন সাপোর্টে থাকেন, তাদের ডেক্সামেথাসোন দেওয়া হলে জীবন বাঁচবে এবং উল্লেখ করার মতো কম খরচে এটি হবে।

তিনি বলেন, ‘এটি একটি স্পষ্ট, স্পষ্ট সুবিধা। চিকিৎসাটি হচ্ছে, ১০ দিন পর্যন্ত ডেক্সামেথাসোন দেওয়া এবং এর জন্য প্রতিরোগীর পেছনে খরচ মাত্র ৫ পাউন্ড। তাই একটি জীবন বাঁচাতে সব মিলিয়ে খরচ হবে ৩৫ পাউন্ড। এই ওষুধটি বিশ্বের সব জায়গায় পাওয়া যায়।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ