আন্তর্জাতিক

ব্রাজিলে আরও ১২শ’ জনের মৃত্যু

ব্রাজিলে আরও ১২শ’ জনের মৃত্যু
ব্রাজিলে আরও ১২শ’ জনের মৃত্যু

করোনা নিয়ন্ত্রণের ঘোষণার দিনে রেকর্ড আক্রান্তের পর আবারও একদিনে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। এতে করে লাতিন আমেরিকার দেশটিতে প্রাণহানি সাড়ে ৪৬ হাজার ও সংক্রমণ বেড়ে ৯ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। বেঁচে ফিরেছেন আক্রান্তদের অর্ধেকের বেশি মানুষ।

এর আগে সংক্রমণ শুরুর তিনমাসে করোনা সর্বোচ্চ দাপট দেখিয়েছে বিশ্বের পঞ্চম বৃহত্তম এই দেশটিতে। তবে শুরু থেকেই সরকারের অব্যবস্থাপনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বর্তমানে সেখানে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৪৭৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ লাখ ৬০ হাজার ৩০৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ২০৯ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪৬ হাজার ৬৬৫ জনে ঠেকেছে।

আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ভাইরাসটির এখন প্রধানকেন্দ্র ব্রাজিল। যা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও ব্যাপক প্রভাব ফেলেছে। যার ভয়াবহতার শিকার পেরু, চিলি ও মেক্সিকোর মতো দেশগুলো। যার প্রত্যেকটিতে আক্রান্ত লাখ ছাড়িয়েছে।

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা পেরুতে। দেশটিতে প্রাণহানি ততটা বেশি না হলেও সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত সেখানে ২ লাখ প্রায় ৪১ হাজার মানুষ করোনার শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে ৭ হাজার ২৫৭ জনের।

এ অঞ্চলের আরেক ভুক্তভোগী চিলিতে ১ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে সংক্রমণ। প্রাণ গেছে সেখানে ৩ হাজার ৬১৫ জনের।

আর ঠিক যেন ব্রাজিলের পথেই হাটছে লাতিন আমেরিকার করোনায় আরেক বিপর্যস্ত দেশ মেক্সিকো। এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৫৯ হাজার ৭৯৩ জন মানুষ ভাইরাসটি বহন করছেন। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ১৯ হাজারের বেশি মেক্সিকান।

এছাড়া, ইকুয়েডর, আর্জেন্টিনা, রোমানিয়া ও পানামার মতো দেশগুলোতে ক্রমে বেড়েই চলেছে করোনার দাপট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ