আন্তর্জাতিক

ট্রাম্পের নির্বাচনী বিজ্ঞাপন অপসারণ করলো ফেসবুক

ট্রাম্পের নির্বাচনী বিজ্ঞাপন অপসারণ করলো ফেসবুক
ট্রাম্পের নির্বাচনী বিজ্ঞাপন অপসারণ করলো ফেসবুক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বিজ্ঞাপন অপসারণ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফেসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বিজ্ঞাপনে এমন একটি প্রতীক ব্যবহার করা হয়েছে যেটির সঙ্গে জার্মানির কুখ্যাত নাৎসি বাহিনীর প্রতীকের মিল রয়েছে।

ফেসবুক দাবি করে, বিজ্ঞাপনে লাল ত্রিভুজ আকারের একটি চিহ্ন ব্যবহার করা হয়েছে যা নাৎসি বাহিনীদের পক্ষ থেকে ব্যবহার করা হতো। এদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের পক্ষ থেকে বলা হয়েছে যে কট্টর বামপন্থী দল আন্তিফাকে উদ্দেশ্য করে তারা ওই প্রতীক ব্যবহার করেছিল। আন্তিফা দলটি যুক্তরাষ্ট্রে ফ্যসিবাদি বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট।

ফেসবুক বলছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় এমন প্রতীক ব্যবহারের মাধ্যম ঘৃণা ছড়াতে পারে। এই বিষয়ে ফেসবুকের সুরক্ষা নীতি প্রধান নাথানিয়েল গ্লেইচের বলেন, আমরা এমন প্রতীকে অনুমতি দেই না যেটি ঘৃণ্য সংস্থাকে তুলে ধরে । যদি অন্য কোনো বিজ্ঞাপনে এমন চিহ্ন দেখা যায় তাহলে সেটির বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেবো।

এই বিষয়ে একটি বিবৃতিতে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের মুখপাত্র টিম মুর্টো একটি বিবৃতিতে বলেন , ওই লাল ত্রিভুজ একটি প্রতীক যেটি আন্তিফা দল ব্যবহার করে। আন্তিফাকে উদ্দেশ্য করেই ওই প্রতীক ব্যবহার করা হয়েছে। আমরা খেয়াল করেছি যে ফেসবুকেও এমন একটি ইমোজি রয়েছে।

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সহিংস আন্দোলনের জন্য বামপন্থী দল আন্তিফাই দায়ী বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ