আন্তর্জাতিক

চীনের সঙ্গে উত্তেজনা: আরও ৩৩টি যুদ্ধবিমান কিনছে ভারত

চীনের সঙ্গে উত্তেজনা: আরও ৩৩টি যুদ্ধবিমান কিনছে ভারত
চীনের সঙ্গে উত্তেজনা: আরও ৩৩টি যুদ্ধবিমান কিনছে ভারত

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে নিজেদের বিমানবাহিনীকে আরও শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করে দিল ভারত৷ ১২টি সুখোই ও ২১টি নতুন MiG-29s যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিল ভারতীয় বিমান বাহিনী৷ ইন্ডিয়ান এয়ারফোর্স ইতিমধ্যেই ওই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো কেনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে৷ দ্রুত ক্রয় প্রক্রিয়া শেষ করতে কেন্দ্রীয় সরকারকেও প্রস্তাবপত্র পাঠিয়ে দিয়েছে দেশটির বিমান বাহিনী।

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, প্রস্তাবটি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে গিয়েছে৷ আগামী সপ্তাহের মধ্যে প্রায় ৫ হাজার কোটি টাকার ওই প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাবপত্রে বলা হয়েছে, রাশিয়ার থেকে আরও MiG-29s যুদ্ধবিমান কেনার পাশাপাশি MiG-29 কেনার চলতি চুক্তিতেও কিছু অদলবদল করা হবে৷ ২০১৬ সালে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরের পরে দ্বিতীয় পর্যায়ে এই ৩৩টি যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত।

সরকারকে পাঠানো বিমান বাহিনীর প্রস্তাবে এও বলা হয়েছে, এই যুদ্ধবিমান সম্বন্ধীয় সব উপকরণ ও যাবতীয় প্রক্রিয়া একেবারে স্বচ্ছভাবে বরাতের মাধ্যমে যেন করা হয়, যাতে ভবিষ্যতে কোনও সমস্যা তৈরি না হয়৷ সূত্র: নিউজ এইটটিন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ