আন্তর্জাতিক

বেশি পরীক্ষা মানেই বেশি রোগী শনাক্ত, কমাতে বলেছিলাম : ট্রাম্প

বেশি পরীক্ষা মানেই বেশি রোগী শনাক্ত, কমাতে বলেছিলাম : ট্রাম্প
বেশি পরীক্ষা মানেই বেশি রোগী শনাক্ত, কমাতে বলেছিলাম : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নভেল করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত কর্মীদের উৎসাহ দিয়েছিলেন, যেন তারা শনাক্তকরণ পরীক্ষার হার কমিয়ে দেয়। এমন অবস্থানের পক্ষে ট্রাম্পের যুক্তি, পরীক্ষার সংখ্যা যত বাড়বে, করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যাও আরো বাড়বে। মার্কিন প্রেসিডেন্ট গতকাল শনিবার ওকলাহোমায় নির্বাচনী প্রচারণাকালে সমবেত জনতার উদ্দেশে এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প এর আগেও একাধিকবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে করোনাজনিত কোভিড-১৯ রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়ার বিষয়টি শনাক্তকরণ পরীক্ষার সংখ্যা বৃদ্ধি দিয়েই ব্যাখ্যা করা যায়। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে গত মার্চে যুক্তরাষ্ট্রজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছিল। এখন অবশ্য লকডাউন বেশ শিথিল রয়েছে। ওকলাহোমায় নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, করোনার শনাক্তকরণ পরীক্ষা হলো ‘শাঁখের করাত’। কেন, সে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, ‘খারাপ দিকটি হলো : যত বেশি শনাক্তকরণ পরীক্ষা করা হবে, তত বেশি আক্রান্ত রোগী খুঁজে পাবেন, রোগীর সংখ্যা বাড়তে থাকবে।’

“তাই আমি বলেছিলাম, ‘শনাক্তকরণ পরীক্ষার গতি কমিয়ে দিন’। ওরা পরীক্ষা করিয়েই গেছে,” যোগ করেন ট্রাম্প।

ট্রাম্পের এমন কথা শুনে সমাবেশে উল্লাসধ্বনি শোনা যায়। তবে ট্রাম্প কি মজা করে কথাগুলো বলেছেন, নাকি আসলেই তিনি এমন কিছু বলেছেন, তা স্পষ্ট নয়।

করোনায় আক্রান্ত ও প্রাণহানি হওয়া দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি ৭০ লাখ করোনাভাইরাসের টেস্ট করানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ