আন্তর্জাতিক

যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কাশ্মীরি নিহত

যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কাশ্মীরি নিহত
যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কাশ্মীরি নিহত

জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন।শহরটিতে চলতি মাসে এটি দ্বিতীয় ঘটনা বলে রোববার জানিয়েছে কর্তৃপক্ষ। খবর-হিন্দস্তান টাইমস।

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার জানিয়েছেন, ২০ রমজান দুই সীমান্তরক্ষীকে হত্যায় বন্দুকযুদ্ধে নিহতরা জড়িত ছিলেন।

খবরে বলা হয়, এদিন সকালে শ্রীনগরের জাদিবল ও জুনিমার পজওয়ালপোরা এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় যৌথবাহিনী। পুলিশ বলছে, নিরাপত্তারক্ষীরা ওই জঙ্গিদের বাবা-মাকে ডেকে আনেন। তাদের আত্মসমর্পণ করার প্রস্তাব দিলেও তারা তা ফিরিয়ে দেন।

বিজয় কুমারের দাবি, আমাদের নিজস্ব সূত্রে ওই জঙ্গিদের পরিচয় জানতে পারি। পরে তাদের বাবা-মাকে ডেকে পাঠাই। তারা জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলেন। কিন্তু তাতে তারা নরম হয়নি। উল্টে তারা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়ে যায়। কিছুক্ষণ লড়াইয়ের পর যৌথবাহিনীর গুলিতে মৃত্যু হয় তিনজনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ