প্রাণঘাতী করোনা ভাইরাসে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। রবিবার দেশটি এ তথ্য জানায়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪১ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে দেশটিতে আক্রান্ত ১০ লাখ ৮৫ হাজার ৩৮ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের পরের ব্রাজিলের অবস্থান। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় মৃত্যু ১ লাখ ২০ হাজারের কাছাকাছি।
এদিকে করোনায় দেশের অবস্থা নাজেহাল হলেও এই ভাইরাসকে 'সামান্য ফ্লু'র সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
এছাড়া বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে করোনার সংক্রমণ এখনো শীর্ষবিন্দুতে পৌঁছায়নি এবং তা ক্রমশ দেশটির প্রত্যন্ত অঞ্চল ও আদিবাসীদের মধ্যে ছড়াচ্ছে। / এনডিটিভি, বিবিসি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: