আন্তর্জাতিক

কয়েক প্রকার ভিসা বাতিল করলেন ট্রাম্প

কয়েক প্রকার ভিসা বাতিল করলেন ট্রাম্প
কয়েক প্রকার ভিসা বাতিল করলেন ট্রাম্প

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বিদেশিদের ওয়ার্ক পারমিটের আওতায় বেশ কিছু ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র। চলতি বছরের শেষ নাগাদ এসব ভিসা বাতিল করে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছেন।

ট্রাম্প যেসব ভিসা বাতিল করেছেন তারমধ্যে তালিকায় আছে এল১ ভিসা (ইন্টার কোম্পানি ট্রান্সফারদের জন্য) এবং জে১ ভিসাধারীরাও (যা চিকিৎসক ও গবেষকদের দেওয়া হয়) । ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করছেন। ওই কর্মকর্তার তথ্যমতে, ‘এসব ভিসা বাতিল করায় আমেরিকানদের অস্থায়ী ভিত্তিতে নতুন করে অন্তত ৫ লাখ ২৫ হাজার কর্মহীন মানুষের জন্য কাজের সুযোগ তৈরি হবে।’

ওই কর্মকর্তা বলেন, ‘এটা মজুরি ও দক্ষতা স্তর উভয়ই বাড়িয়ে দেবে। এছাড়া এটা একইসঙ্গে এন্ট্রি লেভেল জবের ক্ষেত্রে আমেরিকানদের সঙ্গে চাকরির জন্য প্রতিযোগিতার বিষয়টিকেও দূরীভূত করবে। চাকরির আউটসোর্সিংয়ের সুযোগগুলো বন্ধ করা উচিত বলে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।’

জে১ ভিসা বাতিল করে দেশে চিকিৎসক ও গবেষকদের ভিসা প্রদানে সীমিত করা হয়েছে। তবে যেসব ডাক্তার করোনা রোগীদের চিকিৎসায় লিপ্ত আছেন সেসব ডাক্তারদের জে১ ভিসা দেয়া হবে।

তবে ট্রাম্পের এই পদক্ষেপ নেয়ায় অনেকেই সমালোচনা করেছেন। তারা বলছেন, যুক্তরাষ্ট্রে বিদেশিদের অভিবাসন সীমাবদ্ধ করার জন্য ট্রাম্প তার দীর্ঘদিনের লক্ষ্য বাস্তবায়নের কাজে মহামারিকে ব্যবহার করছেন। এছাড়া দেশটির অনেক ব্যবসায়িক গোষ্ঠীও অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণার বিরুদ্ধে তদবিরও করছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ