আন্তর্জাতিক

বিদেশি শ্রমিক নেয়া স্থগিত করলো মালয়েশিয়া

বিদেশি শ্রমিক নেয়া স্থগিত করলো মালয়েশিয়া
বিদেশি শ্রমিক নেয়া স্থগিত করলো মালয়েশিয়া

স্বদেশীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে এবার বিদেশি শ্রমিক নেয়া স্থগিতের ঘোষণা দিলো মালয়েশিয়া।

আজ সোমবার (২২ জুন) দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

করোনারভাইরাস মোকাবিলায় টানা লকডাউনে বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা করার পদক্ষেপের অংশ হিসাবে এ সিদ্ধান্ত নিলো মালয়েশিয়া সরকার। এর ফলে বাংলাদেশ-নেপালসহ বেশ কয়েকটি দেশ থেকে শ্রমিক নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও আপাতত স্থগিত হয়ে গেলো।

মানবসম্পদ উন্নয়নের জন্য ফার্ম গঠনের পর সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে মন্ত্রী বলেন, এ বছর বিদেশ থেকে আর কোনও শ্রমিক আনা হবে না, তবে বিদেশিরা পর্যটক ভিসায় আসতে পারবেন।

তিনি আরও বলেন, প্রায় দুই মিলিয়ন বিদেশি শ্রমিক রয়েছে আমাদের দেশে, আমরা চাচ্ছি স্বদেশীদের অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ তৈরি করে দিতে। এ বছর আমরা এটি পর্যবেক্ষণ করবো, কতটা ফলপ্রসূ হচ্ছে সেটি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী, স্থানীয়দের চাকরি বাছাই না করে যেকোনো ধরনের চাকরি করারও পরামর্শ দেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ