আন্তর্জাতিক

নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি উদ্ধার

নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি উদ্ধার
নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি উদ্ধার

গ্রিসের উত্তরের প্রতিবেশী নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাকে গাদাগাদি করে থাকা ৬৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। অভিবাসনপ্রত্যাশী এই ব্যক্তিদের গ্রিস সীমান্তের একটি হাইওয়ে থেকে উদ্ধার করা হয়। খবর ডেইলি মেইল ও এপির।

দক্ষিণ-পূর্বাঞ্চলের স্ট্রমাইকা এলাকার কাছে সোমবার সন্ধ্যার পর নিয়মিত টহলের সময় মেসিডোনিয়ার পুলিশ সন্দেহ হওয়ায় ট্রাকটি চ্যালেঞ্জ করে। এ সময় ড্রাইভার পালিয়ে যায়। পরে ওই ট্রাকে গাদাগাদি করে কোনোরকমে ঠাঁই নেয়া ৬৪ জনকে উদ্ধার করা হয়। তাদের আটক দেখিয়ে গেভিয়ালিয়া নামের একটি সীমান্ত শহরে রাখা হয়েছে। এদের সবাইকে গ্রিসে ফেরত পাঠানো হবে বলে মেসিডোনিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বলকান মাইগ্রেশন রুট নামে পরিচিত এই অঞ্চল দিয়ে অধিকাংশ মানুষ সাবেক যুগোস্লাভিয়া থেকে বিভিন্ন দেশে পাচার হতো। ২০১৫ সালের দিকে এটি বন্ধ হয়ে যায়।

নর্থ মেসিডোনিয়া-গ্রিস সীমান্তও চলতি বছরের শুরু থেকে কোভিড-১৯ মহামারীর কারণে বন্ধ আছে। তার পরও মানবপাচার থেমে নেই।

প্রতিবছরই বহু মানুষ উন্নত জীবনের আশায় প্রাণের ঝুঁকি নিয়েই অবৈধ পথে পাড়ি জমাচ্ছেন ইউরোপীয় দেশগুলোতে। মাত্র মাসখানেক আগেই অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়ায় পাচারকারীদের হাতে প্রাণ হারান ২৬ বাংলাদেশি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ