আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাতিলে ইসরাইলের প্রতি জাতিসংঘের আহ্বান

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাতিলে ইসরাইলের প্রতি জাতিসংঘের আহ্বান
পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাতিলে ইসরাইলের প্রতি জাতিসংঘের আহ্বান

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস অধিকৃত পশ্চিমতীরের বর্ধিতাংশে বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাতিল করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে গুতেরেস এ আহ্বান জানান।

ইসরাইল-ফিলিস্তন সংঘাত নিয়ে বছরে দুইবার নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার অনুষ্ঠেয় পরিষদের বৈঠকের প্রাক্কালে রিপোর্টটি প্রকাশিত হয়।

রিপোর্টে গুতেরেস আরো বলেন, ইসরাইলী সম্প্রসারণ দ্বিরাষ্ট্র সমাধান ও নতুন আলোচনার সম্ভাবনাকে বানচাল করবে । তিনি বলেন, আমি ইসরাইলের প্রতি সম্প্রসারণ পরিকল্পনা বাতিল করার আহ্বান জানাচ্ছি।

গুতেরেস বলেন, সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তা হবে জাতিসংঘ সনদসহ আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন।

ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার বলেছে, তারা ১ জুলাই থেকে সম্প্রসারণ প্রক্রিয়া শুরু করতে পারে।

পশ্চিমতীর ছাড়াও জর্ডান উপত্যকায় ইসরাইল তাদের বসতি স্থাপনের পরিকল্পনা করেছে। ফিলিস্তিন সার্বিকভাবে এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। নিরাপত্তা পরিষদের এই বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ১ জুলাইয়ের আগে এ বিষয়ে এটিই সবচেয়ে বড়ো কোন আন্তর্জাতিক বৈঠক। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কূটনীতিক বলেছেন, জাতিসংঘ সদস্যদের অধিকাংশই বুধবার আবারো ইসরাইলী পরিকল্পনার বিরোধিতা করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ