আন্তর্জাতিক

ভারতকে চাপে ফেলতে পাকিস্তানের নতুন চাল

ভারতকে চাপে ফেলতে পাকিস্তানের নতুন চাল
ভারতকে চাপে ফেলতে পাকিস্তানের নতুন চাল

গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার জেরে লাদাখ সীমান্ত উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সেই সুযোগে ভারতকে আরো চাপে ফেলতে নতুন চাল দিল চীরশত্রু পাকিস্তান৷

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত কয়েকদিনে নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা মোতায়েন অনেকটাই বাড়িয়ে দিয়েছে পাকিস্তান৷ ভারত যখন একদিকে চীনকে সামলাতে ব্যস্ত, তখন নিজেদের সীমান্তেও সেনা বাড়িয়ে ভারতের উপর চাপ আরো বাড়ানোর চেষ্টা করছে ইসলামাবাদ৷

জানা গেছে রাওয়ালপিণ্ডি, লাহোর, মুলতান, অ্যাবোটাবাদ, ফয়সালাবাদের সেনা ঘাঁটি থেকে বাহিনীকে এনে নিয়ন্ত্রণরেখা বরাবর মোতায়েন করতে শুরু করেছে পাকিস্তান৷

গত ৭ জুন থেকে ১৫টি অতিরিক্ত ব্যাটেলিয়নের সেনাদের ভারতের কুপওয়ারা এবং পুঞ্চ সীমান্ত বরাবর মোতায়েন করেছে পাকিস্তান৷ ২৮ নম্বর পাকিস্তান রাইফেল রেজিমেন্টকে আজাদ কাশ্মীরে তিন নম্বর রেজিমেন্টের সঙ্গে যুক্ত করা হয়েছে৷ আর ৯ নম্বর আজাদ কাশ্মীর রেজিমেন্টকে রাওলাকোটে সেকেন্ড রেজিমেন্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি নিয়ন্ত্রণরেখা বরাবর আরো একাধিক জায়গায় কর্তব্যরত বাহিনীর সঙ্গে অতিরিক্ত সেনা জুড়ে দেওয়া হয়েছে৷

এর পাশাপাশি রাওয়ালপিণ্ডি থেকে এসএসজি-র দু'টি রেজিমেন্টকেও নিয়ন্ত্রণরেখায় নিয়ে আসা হয়েছে৷ এই বাহিনীর সব সেনা সদস্যেরই স্নাইপার প্রশিক্ষণ রয়েছে৷ নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৬০টি ফরওয়ার্ড পজিশনে সেনা সদস্যদের পাঠানো হয়েছে৷ তার সঙ্গে যুক্ত করা হয়েছে এসএসজিকে৷ / নিউজ ১৮

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ