আন্তর্জাতিক

মেং ওয়ানজুহকে মুক্তি দিতে অসম্মতি জানিয়েছে জাস্টিন ট্রুডো

জাস্টিন ট্রুডো, প্রধানমন্ত্রী, কানাডা
জাস্টিন ট্রুডো, প্রধানমন্ত্রী, কানাডা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বেইজিংয়ে গ্রেপ্তার হওয়া দুই উচ্চ পদস্থ কানাডিয়ানের বিনিময়ে চাইনিজ উচ্চ প্রযুক্তি পরিচালক মেং ওয়ানজহুকে মুক্তি দিতে অস্বীকার করেছেন। মেং হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্র তাকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেছে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী লয়েড অ্যাক্স্যাফুলি এবং লরেন্স ক্যানন সহ কানাডার উনিশজন প্রাক্তন রাজনীতিবিদ এবং কূটনীতিক মেংকে মুক্ত করার আবেদন জানিয়ে ট্রুডোর কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। সিবিসির তথ্য অনুসারে চিঠিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণের অনুরোধ কানাডাকে একটি কঠিন অবস্থানে ফেলেছে, প্রধানমন্ত্রী হিসাব একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে আপনাকে’।

তবে ট্রুডো বলছেন যে উদ্দেশ্য সাধনের জন্য কানাডিয়ানদের গ্রেপ্তার করে কানাডা সরকারের উপর চাপ প্রয়োগ করা যাবে না। আমরা কানাডার ন্যায়বিচার ব্যবস্থার কার্যকারিতা প্রভাবিত হতে দিতে পারি না।

কানাডিয়ান কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে্র প্রমাণ সাপেক্ষে ২০১৮ সালে ভ্যাঙ্কুবারে মেংকে গ্রেপ্তার করে। তবে তিনি এখন জামিনে আছেন। তার গ্রেপ্তারের পরপরই, চীনা কর্তৃপক্ষ কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কোভ্রিগ এবং উদ্যোক্তা মাইকেল স্প্যাভারকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করে। তাদের গ্রেপ্তারে কানাডা ক্ষুব্ধ হয়। দুজনই বেইজিংয়ের কারাগারে রয়েছেন এবং জানুয়ারি থেকে কানাডার এই কূটনীতিকদের সঙ্গে কোন যোগাযোগ নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ