আন্তর্জাতিক

মেক্সিকোতে সন্ত্রাসীদের শুলিতে ২ পুলিশসহ নিহত ৩

মেক্সিকোতে সন্ত্রাসীদের শুলিতে ২ পুলিশসহ নিহত ৩
মেক্সিকোতে সন্ত্রাসীদের শুলিতে ২ পুলিশসহ নিহত ৩

মেক্সিকোয় মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীদের গুলিতে ২ পুলিশ সদস্য ও ১ জন নারী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মেক্সিকো শহরের জননিরাপত্তা বিভাগের সচিব আহত হয়েছেন। শুক্রবার সকালে সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে নিশ্চিত করেন সিটি মেয়র ক্লাউডিয়া শেইনবাম। খবর সিএনএন, ওয়াসিংটন পোস্ট ও দ্যা গার্ডিয়ান’র।

স্থানীয় সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় মোটর শোভাযাত্রা রোধ করে দুটি গাড়ি, যার একটি বড় ছিল। এ সময় বড় অস্ত্র হাতে অন্তত ১০ জন সন্ত্রাসী নিরাপত্তা সচিবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

শেইনবাম জানান, শহরের জননিরাপত্তা বিভাগের সচিব ওমর গার্সিয়া হারফুচের মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গার্সিয়া এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। জালিস্কোভিত্তিক সন্ত্রাসী গ্রুপ সিজেএনজি এ হামলা চালিয়েছে বলে ধারণা করছেন সিটি মেয়র।

এ হামলায় সিজেএনজি জড়িত সন্দেহে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন মেক্সিকোর নিরাপত্তা বিভাগের সচিব আলফনসো দুরাজো। এ ঘটনায় ১২ সন্দেহভাজনকে আটক করেছে মেক্সিকো পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ