আন্তর্জাতিক

চীনা কর্মকর্তাদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

চীনা কর্মকর্তাদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র
চীনা কর্মকর্তাদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

চীন বিদ্বেষ আরও প্রবল হয়ে উঠছে ট্রাম্প প্রশাসনের মধ্যে। নতুন নিরাপত্তা আইন প্রয়োগ করে হংকংয়ের স্বাধীনতাকে উপেক্ষা করায় এবার চীনের সরকারি দল চীনা কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের ভিসা দেওয়া বন্ধ করছে ওয়াশিংটন। মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওর উদ্ধৃতি দিয়ে এ তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দলটির ‘বর্তমান ও সাবেক কর্মকর্তাদের’ বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করা হবে বললেন পম্পেও। তিনি জানান, হংকংয়ের সায়ত্ত্বশাসনকে হুমকির মুখে ফেলা প্রস্তাবিত নিরাপত্তা আইন প্রয়োগ করায় চীনকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি হিসেবে এই সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিনিদের এই সিদ্ধান্ত নেওয়া ‘ভুল’ হয়েছে বলেছে চীন। তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।

চীনা পার্লামেন্টে অধিবেশন বসার কয়েকদিন আগে এই ঘটনা ঘটলো। রোববার থেকে শুরু হওয়া পার্লামেন্ট অধিবেশনে ন্যাশনাল পিপল’স কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি নতুন আইন নিয়ে আলোচনা করবে।

ওয়াশিংটনে অবস্থিত চীনা অ্যাম্বাসি বলেছে, ‘যুক্তরাষ্ট্রের এই ভুল সিদ্ধান্তের জোরালো প্রতিবাদ করছে তারা।’ টুইটারে তারা এক বিবৃতি দিয়েছে, ‘যুক্তরাষ্ট্রকে দ্রুত এই ভুল সংশোধনের আহ্বান করছি আমরা। তারা যেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ