আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ২

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ২
ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ২

ক্যালিফোর্নিয়ার রেড ব্লাফে ওয়ালমার্টের বিতরণ কেন্দ্রে গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলার কারণ কিংবা হামলাকারী কে, তা তাৎক্ষণিক জানা যায়নি। খবর সিএনএনের।

রেড ব্লাফ সিটি ম্যানেজার রিক ক্র্যাবট্রি জানিয়েছেন, এক ব্যক্তি গাড়ি নিয়ে বিতরণ কেন্দ্র ভেঙে ভিতরে ঢুকে পড়ে অতর্কিত গুলি চালায়। দেওয়াল ভেঙে গাড়ি ভেতরে ঢুকে পড়ায় সেখানে আগুন ধরে যায়। এ সময় বিতরণ কেন্দ্রটিতে অন্তত ২০০ কর্মী ছিলেন।

ক্র্যাবট্রি বলেন, গুলিবর্ষণকারীও গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আইন প্রয়োগকারীরা ওই সন্দেহভাজনকে গুলি করেছে কি না, তা পরিষ্কার নয়।

ডিগনিটি হেলথ নর্থ স্টেটের মিডিয়া রিলেশন ম্যানেজার অ্যালিসন হেনড্রিকসন জানান, ওয়ালমার্টের বিতরণ কেন্দ্র থেকে রেড ব্লাফের এলিজাবেথ কমিউনিটি হাসপাতালে গুলিবিদ্ধ ছয় জনকে আনা হয়েছে। তাদের মধ্যে দুই জন মারা গেছেন। আর বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

তেহামা কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র ইভেট্টি বরডেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ওই এলাকায় তল্লাশী করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ