আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সোয়া লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সোয়া লাখ ছাড়াল
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সোয়া লাখ ছাড়াল

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যাও ছাড়িয়ে গেছে ২৫ লাখ।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার দুপুর পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৮ হাজার ৭০৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৩৯ জনের।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ২৫ লাখ ৮ হাজার ৭০৫ জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ৭৯ হাজার ৩০৮ জন।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে দেখা যাচ্ছে। ফ্লোরিডা ও টেক্সাসে শনিবার রেকর্ড সংখ্যক মানুষের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যবসা প্রতিষ্ঠা খুলে দেওয়ার পর করোনার সংক্রমণ বৃদ্ধির এমন তথ্য আসছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শনিবার একদিনেই নতুন করে রেকর্ড সাড়ে ৯ হাজারের বেশি মানুষের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন সেখানে শনাক্তের সংখ্যা ছিল প্রায় ৯ হাজার।

উদ্ভূত পরিস্থিতিতে আবারও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ আরোপ করে স্থানীয় সরকারগুলো।

টেক্সাসেও চলতি সপ্তাহে সংক্রমণের সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। এ অবস্থায় টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বারগুলোকে বন্ধ রাখতে এবং রেস্তোরাঁগুলোকে আসন সংখ্যা ৫০ শতাংশে নামিয়ে এনে সীমিত পরিসরে চালু রাখতে বলেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ