আন্তর্জাতিক

ভারতে আসামি ধরতে গিয়ে গুলিতে নিহত ৮ পুলিশ

ভারতে আসামি ধরতে গিয়ে গুলিতে নিহত ৮ পুলিশ
ভারতে আসামি ধরতে গিয়ে গুলিতে নিহত ৮ পুলিশ

ভারতে আসামি ধরতে গিয়ে গুলিতে পুলিশের ৮ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেপুটি পুলিশ সুপার, তিনজন এসআই ও চারজন কনস্টেবল।

উত্তরপ্রদেশের কানপুরে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এই সময়।

পুলিশ জানিয়েছে, চৌবেপুর থানার অন্তর্গত ডিকরু গ্রামে কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে ধরার জন্য অভিযান চালায় পুলিশ। ৬০টিরও বেশি অপরাধের মামলায় অভিযুক্ত বিকাশ।

লুকিয়ে থাকা অপরাধীকে ধরতে পুলিশের একটি দল এগোনো শুরু করলেই তাদের দিকে ধেয়ে আসে গুলিবৃষ্টি। একটি বাড়ির ছাদ থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র, তিন সাব ইনস্পেক্টর ও চারজন কনস্টেবল।

উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল এইচসি অবস্থি জানিয়েছেন, গ্রামে ঢুকতেই বাড়ির ছাদ থেকে পুলিশের ওপর গুলি চালাতে শুরু করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।

পুলিশের অভিযানের খবর অপরাধী আগেই জানতে পেরে পরিকল্পনা করে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

কানপুরের এডিজি জেএন সিংহ জানিয়েছেন, পরিস্থিতির মোকাবেলায় কনৌজ ও কানপুরের দেহাত থেকে বিশাল পুলিশবাহিনী নিয়ে আসা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ