আন্তর্জাতিক

তুরস্কে খাশোগি হত্যায় ২০ সৌদির বিচার শুরু

তুরস্কে খাশোগি হত্যায় ২০ সৌদির বিচার শুরু
তুরস্কে খাশোগি হত্যায় ২০ সৌদির বিচার শুরু

সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির হত্যা মামলায় তুরস্কে ২০ জন সৌদি নাগরিকের বিচার তাদের অনুপস্থিতিতে শুরু হয়েছে। ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ২০১৮ সালের অক্টোবরে খাশোগি খুন হন। আসামিদের মধ্যে দুই জন আছেন যারা এক সময় সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শীর্ষ সহকারী ছিলেন। খবর বিবিসির

খাশোগি সৌদি যুবরাজের কঠোর সমালোচক ছিলেন। এই হত্যাকাণ্ড নিয়ে সৌদি সরকারও আলাদা একটি বিচারকার্য পরিচালনা করছে। তবে অসম্পূর্ণ হওয়ায় এর অনেক সমালোচনা হয়েছে।

ইস্তাম্বুলে মামলায় তুর্কি কৌঁসুলিরা অভিযোগ করেছেন, সৌদি গোয়েন্দা বিভাগের উপপ্রধান এবং রাজদরবারের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সৌদ আল কাহতানি খাশোগি হত্যার পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছেন এবং একটি সৌদি খুনি দলকে নির্দেশনা দিয়েছেন। বাকিদের বিরুদ্ধে খাশোগিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ আনা হয়েছে। খাশোগির মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ