আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় মুসলিমদের মৃতদেহ পোড়ানোর বিরুদ্ধে পিটিশন

শ্রীলঙ্কায় মুসলিমদের মৃতদেহ পোড়ানোর বিরুদ্ধে পিটিশন
শ্রীলঙ্কায় মুসলিমদের মৃতদেহ পোড়ানোর বিরুদ্ধে পিটিশন

শ্রীলঙ্কায় করোনাভাইরাসে মারা যাওয়া মুসলিমদের মরদেহ পুড়িয়ে ফেলার ওপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ। সংখ্যালঘু মুসলিমরা এর নিন্দা জানিয়ে বলছেন মহামারির সুযোগ নিয়ে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। খবর বিবিসির

রাজধানী কলম্বোতে তিন সন্তানের মা ফাতিমা রিনোজা, বয়স ৪৪, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মে মাসের শুরুতে।

তার স্বামী মোহামেদ শাফিক বলেন, “কর্মকর্তাদের সাথে নিয়ে পুলিশ ও সামরিক বাহিনীর লোকেরা বাড়িতে চলে এলো। আমাদের বের করে দিয়ে জীবাণুনাশক ছিটানো হলো। আমাদেরকে তারা কিছু বলেনি। তিন মাসের বাচ্চাকেও পরীক্ষা করা হলো এবং তারা আমাদেরকে কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে গেল কুকুরের মতো।”

কোয়ারেন্টিনে থেকেই পরিবারটি খবর পেল যে ফাতিমা মারা গেছেন। বড় ছেলেকে বলা হলো হাসপাতালে গিয়ে মায়ের মৃতদেহ শনাক্ত করতে। তাকে বলা হলো করোনাভাইরাসে মারা যাওয়ার কারণে ফাতিমার মৃতদেহ পরিবারের কাছে ফেরত দেওয়া হবে না।

এর পরিবর্তে তাকে বাধ্য করা হলো একটি কাগজে সই দিতে যেখানে ফাতিমাকে পুড়িয়ে ফেলার অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। মুসলিমদের মরদেহ দাহ করার এই বিধানের বিরুদ্ধে পিটিশন দায়ের করা হয়েছে আদালতে। এবিষয়ে শুনানি শুরু হবে ১৩ই জুলাই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ