আন্তর্জাতিক

বাংলাদেশিসহ ১৮০ জন ইতালিতে প্রবেশের অনুমতি পেলেন

বাংলাদেশিসহ ১৮০ জন ইতালিতে প্রবেশের অনুমতি পেলেন
বাংলাদেশিসহ ১৮০ জন ইতালিতে প্রবেশের অনুমতি পেলেন

ভূমধ্যসাগরে ভাসমান জাহাজ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশিসহ ১৮০ জন অভিবাসনপ্রত্যাশীকে অবশেষে ইতালি প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সরকার। সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে। তবে তাঁদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে, তা উল্লেখ করা হয়নি।

লিবিয়া থেকে সাগর পথে অবৈধভাবে ইতালি প্রবেশকালে উদ্ধার হওয়ার পর এই অভিবাসনপ্রত্যাশীদের এক সপ্তাহের বেশি সময় অপেক্ষা করতে হলো। এখন তাঁদের ইতালির শহর সিসিলিতে নেওয়া হচ্ছে। যেখানে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করবেন তাঁরা। করোনা পরীক্ষার জন্য তাঁদের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ সোমবার পরীক্ষার রিপোর্ট পাওয়ার কথা।

গত ২৫ থেকে ৩০ জুনের মধ্যে কয়েকটি গ্রুপে এ অভিবাসনপ্রত্যাশী দলকে উদ্ধার করা হয়। এরপার ইতালি অথবা মাল্টায় প্রবেশের অনুমতির জন্য একটি জাহাজে দিন পার করছিলেন তাঁরা। তাঁদের মধ্যে দুজন নারী রয়েছেন। তাঁদের একজন গর্ভবতী।

অভিবাসনপ্রত্যাশীদের একজন ২৭ বছর বয়সী বাংলাদেশি রবিউল বলেন, ‘আমরা এখন অনেক খুশি। দীর্ঘপথ পাড়ি দিয়ে আমরা এসেছি। পরিবারের লোকজনকে বলতে চাই, আমরা বেঁচে আছি। আর লিবিয়া আমাদের জন্য জাহান্নামের মতো ছিল।’

গত এক বছরে এক লাখ ১০ হাজারের বেশি অভিবাসী অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে। যাদের মধ্যে এক হাজার ২০০ জনের মৃত্যু হয় বলে জানায় অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা আইওএম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ