আন্তর্জাতিক

কাশ্মীরে সেনা অফিসারকে গুলি করে আত্মঘাতী কনস্টেবল

কাশ্মীরে সেনা অফিসারকে গুলি করে আত্মঘাতী কনস্টেবল
কাশ্মীরে সেনা অফিসারকে গুলি করে আত্মঘাতী কনস্টেবল

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে এক সেনা অফিসারকে গুলি করে আত্মহত্যা করেছে সশস্ত্র সীমা বলের (এসএসবি) এক সদস্য।

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কুলগমের জেলা আদালত চত্বরে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, ঘটনার দিন রাতে আদালত চত্বরে এসএসবির অষ্টম ব্যাটালিয়নের ডিউটি ছিল। সেখানে এসএসবির এক কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদমর্যাদার অফিসারকে সার্ভিস রাইফেল থেকে গুলি করে হত্যা করেন।

জানা গেছে, আদালত চত্বর কোনো কারণে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেসময় লোডেড রাইফেল থেকে আচমকা গুলি চালিয়ে দেন ওই কনস্টেবল। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই সেনা অফিসার। পরে ওই রাইফেল থেকে গুলি চালিয়ে নিজেও আত্মহত্যা করেন।

ঘটনার পর রাতেই সশস্ত্র সীমা বলের সিনিয়র অফিসাররা সেখানে পৌঁছান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এসএসবি হলো- ভারতের আধা-সামরিক বাহিনী। তারা নেপাল ও ভুটান সীমান্ত ছাড়াও জম্মু-কাশ্মীরের কিছু অংশে সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছে।

এর আগে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের গান্ডেরবালে পাঁচ সহকর্মীকে খুন করে আত্মহত্যা করেছিলেন এক ভারতীয় সেনা সদস্য।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ