আন্তর্জাতিক

বিদেশি শিক্ষার্থীদের ছাড়তে হবে যুক্তরাষ্ট্র!

বিদেশি শিক্ষার্থীদের ছাড়তে হবে যুক্তরাষ্ট্র!
বিদেশি শিক্ষার্থীদের ছাড়তে হবে যুক্তরাষ্ট্র!

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের দেশটি ছাড়তে হতে পারে বা নির্বাসনে যেতে হবে। এমনই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

সোমবার দেশটির ইমিগ্রেশন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা ঘোষণা দিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে বা নির্বাসনে যেতে হবে যদি তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ভিত্তিক পাঠদান চালু করে।

এক বিবৃতিতে ওই সংস্থা জানায়, এফ-১ এবং এম-১ ভিসাধারী শিক্ষার্থীরা যারা এমন পরিস্থিতির সম্মুখীন তাদের 'অবশ্যই এদেশ ত্যাগ করতে হবে অথবা অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিয়ম অমান্য করলে পরিণতি ভোগ করতে হবে বলে সংস্থার তরফে বলা হয়েছে।

দেশটির নতুন এই আইনে হাজারো বিদেশি শিক্ষার্থী বিপাকে পড়তে পারেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ইতোমধ্যে দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ভিত্তিক পাঠ দানের সিধান্ত নিয়েছে।

দেশটির হার্ভার্ড এরই মধ্যে তাদের সকল কোর্স অনলাইনে নেওয়ার ঘোষণা দিয়েছে, এমনকি যারা ওই ক্যাম্পাসে বাস করেন তাদের জন্যও।

হার্ভার্ডের কেনেডি গভর্নমেন্ট অফ গভর্নমেন্টের স্নাতকের শিক্ষার্থী ভ্যালেরিয়া মেন্ডিওলা (26) বলেন, এটি খুবই হতাশাজনক।

তিনি বলেন, যদি আমাকে মেক্সিকো ফিরে যেতে হয় তাহলে আমি ফিরতে পারবো কিন্তু অনেক বিদেশি শিক্ষার্থী তা পারবে না। সিএনএন,এনবিসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ