আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ উপকূলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইউএসজিএস জানায়, এ শক্তিশালী ভূমিকম্প ভূপৃষ্ঠের ৫শ’ কিলোমিটারেরও বেশি গভীরে আঘাত হানে। তারা আরো জানায়, এতে সেখানে ‘সামান্য ক্ষয়ক্ষতির’ সম্ভাবনা রয়েছে।

ভূমিকম্পটি ভোরের দিকে (গ্রীনিচ মান সময় ২২৫৪ টা) বাতাং নগরীর ১শ’ কিলোমিটার দূরে আঘাত হানে।

দক্ষিণপূর্ব এশীয় এ দেশের অবস্থান প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ হওয়ার কারণে দেশটিতে বারবার ভূমিকম্পের এবং অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। রিং অব ফায়ারে টেকটোনিক প্লেটের সংঘর্ষ হয়ে থাকে।

২০১৮ সালে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ৪ হাজার ৩শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে।

২০০৪ সালে সুমাত্রা উপকূলে রিখটার স্কেলে ৯.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতের ফলে সৃষ্ট ভয়াবহ সুনামির ঘটনায় এ অঞ্চলের ২ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এদের মধ্যে ইন্দোনেশিয়ার প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ